ঢাকা   ১২:৩৫:২৬ এএম, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আগুন-সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে লাকসাম বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত নকলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক-জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর পদক্ষেপের আলোচনা মাগুরায় প্রেসক্লাবের সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার পাওনা টাকা ফেরত চাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও হুমকি পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

৫ জনের ৩দিনের রিমান্ড মন্জুর পাটগ্রামের বুড়িমারীতে গনপিটুনিতে নিহত জুয়েলের ঘটনায় ১৬ জন কে অাটক করেছে পুলিশ

লাভলু শেখ লালমনিরহাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ২৯০ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

গত বৃহস্পতিবার মাগরিব বাদ বুড়িমারী কেন্দ্রীয় জামে মসজিদে কোরঅান অবমাননার গুজব ছড়িয়ে রংপুরের শালবন এলাকার অাব্দুল ওয়াজেদ মিয়ার ছেলে সহীদুননবী জুয়েল কে গনপিটুনি দিয়ে হত্যার পর লাশ পুড়িয়ে ছাই করার ঘটনায় পাটগ্রাম থানা পুলিশ গত ৪ দিনে সন্দেহমূলক দফা দফায় ১৬ জন কে অাটক করেছে। অাটককৃতদের জিজ্ঞাসা- বাদ করা হচ্ছে। তবে রোববার ৫ জন কে জেল হাজতে পাটিয়ে তাদের রিমান্ড চাইলে মঙ্গলবার ওই ৫ জনের ৩দিন করে রিমান্ড মন্জুর করেছে অাদালত।পাটগ্রাম পুলিশ গত ৪ দিন ধরে দফা দফায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ১৬ জনকে অাটক করে জেল হাজতে পাঠিয়েছেন।জানাগেছে, ঘটনার দিন বুড়িমারী এলাকার জনতা কোরঅান অবমাননার গুজব ছড়িয়ে জুয়েল কে গনপিটুনি দিয়ে হত্যা করে তার লাশ পুড়িয়ে ছাই করেন। এঘটনায় পৃথক ৩ টি মামলা হয়েছে।

জুয়েল কে হত্যার ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে চাচাতো ভাই সাইফুল ইসলাম বিপ্লব বাদী হত্যা মামলা করেছে। মামলায় ৩১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২/৩ শত জন কে অাসামী করা হয়েছে।, ইউপি পরিষদ ভাংচুরের ঘটনায় বুড়িমারী ইউপি পরিষদের চেয়ারম্যান ও পুলিশসহ সরকারী কমঁকতাঁদের সরকারী কাজে বাধা দেয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এ অালোচিত ঘটনার পর থেকে সরকারী বেসরকারী সংস্হা গুলো পৃথক তদন্ত করেছেন। তাদের তদন্তে কোরঅান অবমাননার মতো কোন ঘটনা ওইদিন ঘটেনি বলে সাংবাদিকদের জানান। জুয়েল রংপুর ক্যান্ডপাবলিক স্কুল এ্যান্ড কলেজের সাবেক লাইব্ররিয়ান সে চাকুরি চ্যুত হন এবং তার মানসিক সমস্যা ছিল। ওই দিন তার বন্ধুসহ বুড়িমারীতে বেড়াতে এসে এমন গুজবের স্বীকার হন। জুয়েলের অাহত বন্ধুর চিকিৎসা লালমনিরহাট সদর হাসপাতালে চলছে। পুলিশি পাহাড়ায়। মঙ্গলবার বিকেল ৪ টা ৩০ মিনিটে পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মোহন জানান, পৃথক পৃথক অভিযান চালিয়ে গত ৪দিনে ১৬ জন কে অাটক করা হয়েছে। খোজেঁ খোজেঁ দায়িব্যাক্তিদের অাটক করে অাইনের অাওতায় নেয়া হবে বলে তিনি জানান।এদের মধ্যে ৫ জনের ৩দিনের রিমান্ড মন্জুর হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি