1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অতিরিক্ত বিদ্যুৎ বিল সংশোধন না করে গ্রাহকের প্রতি নির্যাতনমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল সমাবেশ ও স্মারকলিপি প্রদান - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য পৌরসভার ৫টি সিলিং ফ্যান প্রদান মাদকমুক্ত সমাজ গড়তে সরকার ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চাকে অগ্রাধিকার দিচ্ছে : প্রতিমন্ত্রী মীর হেলাল সদর দক্ষিণ উপজেলায় পল্লী উন্নয়ন দিবস পালিত ‘আগামী মাস থেকে গুইঙ্গাজুরি খাল, বিজয়পুর খাল খনন শুরু হবে’ নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন

অতিরিক্ত বিদ্যুৎ বিল সংশোধন না করে গ্রাহকের প্রতি নির্যাতনমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল সমাবেশ ও স্মারকলিপি প্রদান

গাইবান্ধা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২ নভেম্বর, ২০২০
  • ২৫৮ বার

পিডিবি ও নেসকো কর্তৃক অতিরিক্ত বিদ্যুৎ বিল সংশোধন না করে গ্রাহকের প্রতি নির্যাতনমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতি গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে গতকাল সোমবার শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শেষে বিক্ষোভ মিছিলটি জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে বিদ্যুৎ জ্বালানী ও খনিজ মন্ত্রী বরাবরে বিভিন্ন দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন।

শহরের গোরস্থান রোডে আসাদুর রহমান শাহীনের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য আমিনুল ইসলাম গোলাপ, পার্টির উপদেষ্টা মন্ডলীর সদস্য মাসুদুর রহমান মাসুদ, বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতির জেলা সহ-সভাপতি দেবল কুমার, সাধারণ সম্পাদক আনাউর রহমান, সাংগঠনিক সম্পাদক মাহবুবর রহমান সুমন, আব্দুল হালিম, মাহবুব মিয়া, সাইফুল ইসলাম, আবুল কালাম, ঋষিকেশ, আওলাদ হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, পিডিবি তদন্ত কমিটি ৫ কোটি ২৭ লাখ টাকা বিল সংশোধনের সিদ্ধান্ত নিলেও এখানে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা-কর্মচারীরা তা আজ পর্যন্ত বিল সংশোধন করেনি। এখন পর্যন্ত ৪০ শতাংশ সেচ পাম্পের বিল সংশোধন না করে ২০১৯ ও ২০২০ সেচ মৌসুমে সেচ পাম্প গ্রাহকদের আরো বিল বেশী করেছেন। অন্যদিকে এ সমস্ত সেচ পাম্প মালিকদের উপর আবার হয়রানীমূলক মামলা দিয়ে তাদেরকে হয়রানী করছেন। বক্তারা অবিলম্বে বিল সংশোধন ও মামলা প্রত্যাহারে দাবি জানান। বক্তারা আরও বলেন জেলার অনেক বসতবাড়িতে অতিরিক্ত বিল করে গ্রাহকদের হয়রানী করছে, তাদের বিল সংশোধন করে সমস্ত বিল মিটারের সাথে সমন্বয় করে সকল বন্ধ পাম্পের বিল বাতিল করারও দাবি জানান।

স্মারকলিপিতে উল্লেখিত দাবিগুলো হচ্ছে অতিরিক্ত বিদ্যুৎ বিল সংশোধন না করে গ্রাহকের প্রতি নির্যাতনমূলক মিথ্যা মামলা প্রত্যাহার, বিদ্যুৎ বিল সংশোধনের জন্য যে সকল আবেদন কর্তৃপক্ষকে দেয়া হয়েছে তাদের উপর দায়েরকৃত সমস্ত মামলা অবিলম্বে প্রত্যাহার, দায়ী অতিরিক্ত বিল প্রস্তুতকারী কর্মকর্তাদের দিয়ে বিল সংশোধন কার্যক্রমের তদন্ত করার দায়িত্ব না দেয়া, অতিরিক্ত বিল প্রস্তুতকারী কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, সকল বন্ধ পাম্প ও আংশিক বন্ধ পাম্পের সমস্ত বিদ্যুৎ বিল বাতিল, সকল সেচ পাম্প শতভাগ মিটারের আওতায় এনে পূর্বের আবেদনকৃত সমস্ত মিটারের সংযোগ নিশ্চিত করা, কোন টালবাহানা না করে সকল সেচ পাম্প পর্যন্ত স্ট্যান্ডার্ড বিদ্যুৎ লাইন করা ও বকেয়া বিদ্যুৎ বিল আংশিক পরিশোধ করার সুযোগ দিতে হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net