1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আজ শুভ দীপাবলি,শক্তির আরাধনায় মেতে উঠবে সনাতন ধর্মাবলম্বীরা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাদকমুক্ত সমাজ গড়তে সরকার ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চাকে অগ্রাধিকার দিচ্ছে : প্রতিমন্ত্রী মীর হেলাল সদর দক্ষিণ উপজেলায় পল্লী উন্নয়ন দিবস পালিত ‘আগামী মাস থেকে গুইঙ্গাজুরি খাল, বিজয়পুর খাল খনন শুরু হবে’ নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী

আজ শুভ দীপাবলি,শক্তির আরাধনায় মেতে উঠবে সনাতন ধর্মাবলম্বীরা

আমিনুল হক বিশেষ প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৪ নভেম্বর, ২০২০
  • ২৯০ বার

আজ কালীপুজো ও দীপাবলি।শক্তির আরাধনায় মেতে উঠে বাংলা। সহস্র প্রদীপ জ্বেলে দেশের সনাতন ধর্মাবলম্বীরা উদযাপন করবেন দীপাবলি উৎসব ও কালীপুজা।হালকা হালকা শীতের আমেজ শুরু হয়েছে আর বাংলার মাঠ ঘাট জুড়ে মা কালীর আগমনী বার্তা বেজে উঠেছে।

বাঙালির সবথেকে জনপ্রিয় কয়েকটি উৎসবের মধ্যে অন্যতম কালীপুজো বা শ্যামা পূজা।এই পূজাকে ঘিরে প্রত্যেক বাঙালির উৎসাহ-উদ্দীপনার শেষ থাকেনা।ভক্তিভরে মায়ের আরাধনা আর তার সঙ্গে অনেক হাসি মজা আনন্দ আর আবেগ মিশে থাকে। দূর্গা পূজার আনন্দ চারদিনের হলেও কালীপূজা মাত্র এক দিন স্থায়ী হয়।এখন তা বেড়ে দুই থেকে তিন দিন পর্যন্ত বজায় থাকে।জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক বাঙালি এই আনন্দ উৎসবে শামিল হয়। কালীপুজোর মূলমন্ত্র হলো মনের কালিমা দূর করে শুদ্ধতা আর সুচিতা র আলোকে নিজেদের জীবন পূর্ণ করা।কালী পূজার সাথে বাঙালিরা দীপাবলি উৎসব পালন করে।অমাবস্যার আধার কাল কে প্রদীপের আলোয় ভরিয়ে তোলে প্রতিটি বাঙালি গৃহ। অশুভ শক্তির নিধন আর শুভ শক্তির জাগরণ এই উৎসবের সারকথা।

হিন্দু ধর্মাবলম্বীদের কাছে দীপাবলি একটি বড় উৎসব।এইসময় চারিদিক আলোর রোশনাইয়ে সেজে ওঠে। আট থেকে আশি সকলে মেতে ওঠে খুশিতে। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে দীপাবলী ও কালী পুজো দুই-ই পালিত হয়। দীপাবলীর দিন প্রদোষ কালে লক্ষ্মী পুজো করা হয়,আবার এই দিন মধ্যরাতেই মা কালীর আরাধনায় মেতে উঠেন বাঙালিরা।মূলত বাঙালি, অসমিয়া ও ওড়িয়ারা দীপাবলির সময় কালীপূজা করে থাকেন। আলোকসজ্জা ও আতসবাজির উৎসবের মধ্য দিয়ে সারা রাত্রিব্যাপী কালীপূজা অনুষ্ঠিত হয়।।

এই উৎসব উপলক্ষে, প্রতি বছর কার্তিকের অমাবস্যার দিনে সবাই বাড়ি-ঘর আলো দিয়ে সাজায়,প্রিয়জনদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নেয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net