1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারায় পিকআপ ভ্যান-অটোরিক্সা সংঘর্ষে নিহত ১ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

আনোয়ারায় পিকআপ ভ্যান-অটোরিক্সা সংঘর্ষে নিহত ১

আনোয়ারা সংবাদদাতা :-

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০
  • ২৫৬ বার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন মাজার গেইট এলাকায় পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ জসিম (৩৫) নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন।

শুক্রবার (৬ নভেম্বর) ১১টার সময় আনোয়ারা বাঁশখালী পিএবি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিএনজি চালক মোহাম্মদ জসিম আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মৃত মাওলানা নুর আহমদের ছেলে বলে নিশ্চিত করেছে পুলিশ। এ ঘটনায় আহত অন্যান্যরা হলেন, আহমদ উল্লাহ (১২), ছাহাদ (২০), আরমান (১৪)।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ জানায়,শুক্রবার সকালে পিএবি সড়কের মাজার গেইট সংলগ্ন এলাকায় একটি পিকআপ ভ্যানের সঙ্গে যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় নিহত হয় একজন,আহত হয় ৩ জন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিএনজি ড্রাইভার জসিমকে মৃত ঘোষনা করে। পরে আহতদের উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net