1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারায় আইডিয়াল ক্লিনিক ও জনসেবা ডায়াগনস্টিক সেন্টার সীলগালা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজার ঈদগাঁও পোকখালীতে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী সরকারি প্রণোদনার কৃষি উপকরণ ও বৃক্ষ বিতরণ হাটহাজারীতে মাগুরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষের্্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় বেতন-ভাতার দাবিতে এআই টেকনিশিয়ানদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চট্টগ্রাম দোহাজারীতে বিষাক্ত উপাদান দিয়ে আইসক্রিম তৈরির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা সহ মালামাল জব্দ ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য পৌরসভার ৫টি সিলিং ফ্যান প্রদান মাদকমুক্ত সমাজ গড়তে সরকার ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চাকে অগ্রাধিকার দিচ্ছে : প্রতিমন্ত্রী মীর হেলাল সদর দক্ষিণ উপজেলায় পল্লী উন্নয়ন দিবস পালিত ‘আগামী মাস থেকে গুইঙ্গাজুরি খাল, বিজয়পুর খাল খনন শুরু হবে’ নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

আনোয়ারায় আইডিয়াল ক্লিনিক ও জনসেবা ডায়াগনস্টিক সেন্টার সীলগালা

বদরুল হক:-

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০
  • ২৯৫ বার

চট্টগ্রাম আনোয়ারা উপজেলায় স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি ছাড়া ডাক্তার, নার্স, মেডিকেল এসিস্ট্যান্ট এবং ল্যাব টেকনিশিয়ান না থাকায় ডাক্তারের পরিবর্তে টেকনিশিয়ান দিয়ে পরীক্ষা নিরিক্ষা করার দায়ে আইডিয়াল ক্লিনিক জনসেবা ডায়াগনস্টিক সেন্টারে সীলগালা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (১৭-ই নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ জুবায়ের আহমদের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় বটতলী জনসেবা ডায়াগনস্টিক সেন্টার এবং কালিবাড়ি আইডিয়াল ক্লিনিক নামে এই দুই প্রতিষ্টানকে সীলগালা করা হয়। অভিযান পরিচালনা কালে আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু জাহিদ মোহাম্মদ সাইফুদ্দিন ও ডাঃ সাদ্দাম হোসেন।

অভিযান পরিচালনার বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু জাহিদ মোহাম্মদ সাইফুদ্দিন বলেন, আমাদের কাছে যত্রতত্র আনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারের বিষয়ে এবং এইসমস্ত ডায়াগনস্টিক সেন্টারগুলোর স্বাস্থ্য সেবা নিয়ে বিভিন্ন অভিযোগ এসেছে। এরই ভিত্তিতে আজকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হলে,বটতলী জনসেবা ডায়াগনস্টিক সেন্টার এবং কালিবাড়ি আইডিয়াল ক্লিনিকে স্বাস্থ্য সেবার পর্যাপ্ত উপকরণ এবং অনুমোদন না থাকার কারণে ওই ডায়াগনস্টিক সেন্টারগুলোতে সীলগালা করা হয়। জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালতের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net