1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে করেরহাটবাসীর সেবা করতে চাই- সুলতান গিয়াস উদ্দিন জসিম - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে করেরহাটবাসীর সেবা করতে চাই- সুলতান গিয়াস উদ্দিন জসিম

মীরসরাই প্রতিনিধি :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০
  • ২৭৬ বার

ধর্ম ভিন্ন ভিন্ন হলেও মানবতা এক। যে বিশ্বমানবের হিতসাধন করে সেই ভালো মানুষ। একজন মানবিক সমাজসেবক সুলতান গিয়াস উদ্দিন জসিম। যার জন্ম ১৯৬১ সালের ১৮ই আগস্ট চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের পশ্চিম জোয়ার গ্রামে। তার বাবার নাম মরহুম তফাজ্জল হোসেন ভূঁইয়া। তিনি ছিলেন একজন সরকারি কর্মকর্তা। মরহুম তফাজ্জল হোসেনও ছিলেন একজন মুজিব আদর্শের কর্মী।
মানুষ মানুষের জন্য,মানুষের বিপদের সময় পাশে থেকে সহযোগিতা করাই মানুষের ধর্ম।একজন মানুষ, মানুষের জন্যই। বিপদে-আপদে, সমস্যা-সংকটে ছুটে এসে সাহায্য করবে—এমন প্রত্যাশা মানুষ মাত্রই করতে পারে। ১নং করেরহাট ইউনিয়ন আ’লীগের সভাপতি সুলতান গিয়াসউদ্দিন জসিম করোনাকালিন সময়ে ও নিজস্ব অর্থায়নে ইউনিয়নবাসির জন্য যে উন্নয়নমুলক কার্যক্রম চালিয়েছেন তা সত্যিই প্রসংসার দাবি রেখে একজন নিঃস্বার্থ মানবতার ফেরিওয়ালা হয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন। প্রশংসিত হয়েছে মানবিক কর্মকান্ডের জন্য ১ নং করেরহাট ইউনিয়নবাসির হৃদয়ে। সুলতান গিয়াসউদ্দিন জসিম বলেন, বাবার হাত ধরে রাজনীতিতে আসা আমার। ছোটবেলা থেকে পরিবার এর অনুপ্রেরনায় বাংলাদেশ ছাত্রলীগে যোগদান করি পর্যায়ক্রমে যুবলীগ থেকে আ’লীগ। ১৯৯৬ সাল থেকে ১ নং করেরহাট ইউনিয়ন আ’লীগের সভাপতি হিসেবে নির্বাচিত হই. পরবর্তীতে ২০০৫, ২০১৩ ও ২০২০ সালে সভাপতি হিসেবে নির্বাচিত হয়ে দীর্ঘ ২৬ বছর ধরে দায়িত্ব পালন করে আসছি। পশ্চিম জোয়ার রশিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গত পাঁচ টার্ম সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। গত ২০১৬ সালের স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছিলেন।

সুলতান গিয়াস উদ্দিন জসিম রাজনৈতিক প্রেক্ষাপটে বলেন, আমার রাজনৈতিক গুরু চট্রগ্রাম ১ আসনের মাননীয় সাংসদ ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এর অনুপ্রেরনা ও তাঁর দিক নির্দেশনা অনুযায়ী দক্ষিন অলিনগর সংযোগ সড়ক কালভার্ট নির্মান, দক্ষিন অলিনগর ডিভি টিলা সড়ক, দক্ষিন অলিনগর মরৈগ্য টিলা সংযোগ সড়ক, দক্ষিন অলিনগর আদর্শ গ্রাম সড়ক, ঘেড়ামারা গুচ্ছ গ্রাম সড়ক (৪ নং ওয়ার্ড) কালভার্ট, করেরহাট কালি মন্দির গেইট নির্মান, ছত্তরুয়া কালি মন্দির নির্মান, পশ্চিম জোয়ার রশিদিয়া স্কুলের ভরাট সহ বাউন্ডারি নির্মাণ, ঘেড়ামারা ভিলিজিয়া ওজুখানা নির্মান , সম্পূর্ণ আমার ব্যাক্তিগত অর্থায়নে উন্নয়নমুলক কার্যক্রম করেছি। শুভপুর ব্রিজ থেকে করেরহাটের শেষ পর্যন্ত জন দূর্ভোগ লাগবে বিভিন্ন সময় ইট বালু দিয়ে রাস্তা সংস্কার করে আসছেন।গত ১০ বছরে যত নেতাকর্মী মারা গেছে সে অসহায় পরিবারের সার্বিক সহযোগিতা করেছেন। দলের বাহিরেও সকলের বিপদে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এছাড়াও জাতীয় কর্মসূচিতে সক্রিয় অংশ গ্রহন করেন।মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ দমনে সক্রিয় ভূমিকা পালন করেছে। গরীব মেয়েদের বিবাহে সার্বিক সহযোগিতা করেন।
যাহা সকল উন্নয়মুলক কার্যক্রমের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আমার রাজনৈতিক গুরু চট্রগ্রাম ১ আসনের সাংসদ ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন।
তিনি আরো জানান, শুধু তাই নয় ১ নং করেরহাট ইউনিয়নে মসজিদ, মন্দির, মাদ্রাসা, স্কুল, কলেজ, গরীব মেয়ের বিয়েতে পর্যন্ত সামাজিক ভাবে অনুদান দিয়ে থাকি। করোনাকালিন সময়ে ১ নং করেরহাট ইউনিয়নবাসির জন্য ব্যাক্তিগত অর্থায়নে সাবান, হ্যান্ডস্যানিটাইজার, মাস্ক সহ নগদ ১২ লাখ টাকা বিভিন্ন পর্যায়ে অনুদান দিয়েছেন।

১ নং করেরহাট ইউনিয়ন আ’লীগের মানবিক সভাপতি সুলতান গিয়াসউদ্দিন জসিম আরো বলেন, আমাদের দলীয় হাইকমান্ড যদি আমাকে যোগ্য মনে করেন তাহলে আগামি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করেন। আমি ছোটবেলা থেকে আ’লীগের রাজনীতিতে জড়িত, দলীয় সিদ্ধান্ত মোতাবেক কাজ করে যাচ্ছি আগামিতেও করে যাবো ইনশাআল্লাহ্।
১ নং করেরহাট ইউনিয়নে বিভিন্ন পর্যায়ে সাধারণ জনগন জানান, একজন মানবিক, একজন সফল রাজনীতিবিদ, একজন সফল সভাপতি, একজন দানবীর সুলতান গিয়াসউদ্দিন জসিম। ইউনিয়নবাসিকে রক্ষা করতে এককভাবে যে লড়াই, প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, তাতে তিনি জনপ্রিয় মানবিক আ’লীগ সভাপতি ও সাধারণ মানুষের নেতা হিসেবে ইউনিয়নবাসির হৃদয়ে বেঁচে থাকবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net