1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
এর ব্যঙ্গচিত্রের প্রতিবাদে নাঙ্গলকোটে আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিক্ষোভ সমাবেশ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভোলায় ইসলামে শ্রমিকের মর্যাদা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবসে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত  আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কোম্পানীগঞ্জে “শ্রমিক কল্যাণ ফেডারেশনে’র” র‌্যালি ও আলোচনা সভা আজ মহান মে দিবস ঈদগাঁওয়ে ড্রাইভার সেলিম বাবু হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন অদম্য নারী পুরস্কার’ পেলেন প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ কোটি টাকার সরকারি জায়গা দখলমুক্ত হাটহাজারীতে রাঙ্গাবালীতে পানির নিচে মুগডাল 

এর ব্যঙ্গচিত্রের প্রতিবাদে নাঙ্গলকোটে আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিক্ষোভ সমাবেশ

মু.সাইফুল ইসলাম সবুজ,কুমিল্লা।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০
  • ২৫২ বার

ফ্রান্সে মহানবী হজরত মুহাম্মদ (সা:) কে কটাক্ষ করে ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে আহলে সুন্নাহ ওয়াল জামাতের ব্যানারে কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পেরিয়া ইউনিয়নের সকল ইমাম, মুয়াজ্জিন ও মুসল্লিরা। শুক্রবার জুম্মার নামাজ শেষে পেরিয়া বাজারে মিছিল ও সমাবেশের মাধ্যমে কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ সমাবেশের প্রধান উদ্যোক্তা আহলে সুন্নাহ ওয়াল জামাতের প্রতিনিধি আলহাজ্ব মোঃ মাঈন উদ্দিন মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন পেরিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা শিবলী নোমানী,রুদ্রচুমা জামে মসজিদের খতিব হাফেজ হাফিজুর রহমান সালেহী,শাকতলী সর্দার বাড়ী জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম, পেরিয়া দক্ষিণপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মহিন উদ্দিন।উপস্থিত ছিলেন সমাজসেবক মোঃ আমিনুল ইসলাম ভুট্টু, যুবলীগ নেতা মানিক, হাফেজ মোঃ ফয়েজ আহমেদ, হাফেজ মোঃ শেখ ফরিদ, হাফেজ মোঃ ইমরান হোসেন, মোঃ সাইফুল ইসলাম, নাজমুল হাসান, মোহাম্মদ রাকিব প্রমুখ।

সমাবেশে বক্তারা ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বাংলাদেশের প্রধানমন্ত্রী সংসদে নিন্দা প্রস্তাব ও ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করার দাবি জানিয়ে বলেন, ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে ব্যঙ্গচিত্র প্রদর্শনী হয়েছে তা অত্যন্ত ন্যক্কারজনক। মুসলিম প্রধান দেশ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অবশ্যই ফ্রান্স সরকারের এ কর্মকান্ডের নিন্দা প্রস্তাব জানাতে হবে এবং বাংলাদেশে ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করে এর প্রতিবাদ জানাতে হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net