1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে ছুরিকাঘাতে কলেজ ছাত্র নিহত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সুপার সাব মেরিনোর গোলে পর্তুগালকে বিদায় করে কোয়ার্টারে স্পেন উত্তর ফটিকছড়িতে একশো অসহায় পরিবারে শেখ শাহজাহান কর্তৃক খাদ্য সহায়তা  চট্টগ্রাম চন্দনাইশের হাসিমপুরে এক ব্যক্তির নাম জিজ্ঞেস করাকে কেন্দ্র করে বৌদ্ধ পরিবারের উপর হামলা দোহাজারী পৌরসভার হাফছড়ি খালের ওপর কাঠের সেতুর উদ্বোধন কক্সবাজার ঈদগাঁও পোকখালীতে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী সরকারি প্রণোদনার কৃষি উপকরণ ও বৃক্ষ বিতরণ হাটহাজারীতে মাগুরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষের্্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় বেতন-ভাতার দাবিতে এআই টেকনিশিয়ানদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চট্টগ্রাম দোহাজারীতে বিষাক্ত উপাদান দিয়ে আইসক্রিম তৈরির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা সহ মালামাল জব্দ

কক্সবাজারে ছুরিকাঘাতে কলেজ ছাত্র নিহত

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২১ নভেম্বর, ২০২০
  • ২৩৭ বার

কক্সবাজার সরকারি কলেজ সংলগ্ন দক্ষিণ মুহুরী পাড়ায় ছুরিঘাতে মো. সাবিল (১৯) নামে এক এক যুবক নিহত হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত সাবিল ওই এলাকার হাকিম উল্লাহর ছেলে ও কক্সবাজার পলিটোকনিক ইনস্টিটিউটের ২য় সেমিস্টারের ছাত্র।

স্থানীয়রা জানান, শনিবার সকালের দিকে দক্ষিণ জানারঘোনা এলাকার হোসেন নামে এক যুবকের সাথে নিহত সাবিল ও তার বন্ধু মোবারকের কথা কাটাকাটি হয়।

তখন উভয়কে সংযত করে স্থানীয় এক দোকানদার। সংযত হয়ে যার যার মতো চলে যায় তারা।

পরে ছুরি নিয়ে এসে সাবিলকে পেয়ে বুকসহ শরীরের বিভিন্ন অংশে উপর্যপুরি ছুরিকাঘাত করে হোসেন।
এতে সাবিল গুরুতর জখম হয়।

স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে সাবিলকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
ঘাতক হোসেন দক্ষিণ জানারঘোনা এলাকার কলিম উল্লাহর ছেলে।

এই ঘটনায় ঘাতক হোসেনের বড়ভাই জুবাইরকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net