1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনায় রাজনীতিবীদদের করণীয় - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
একদিন আগেই হাজিরা খাতায় স্বাক্ষর : নারায়ণগঞ্জ ভূমি অফিসের অনিয়মে ক্ষুব্ধ ভূমি প্রতিমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩  নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই  সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট কে পৌনে ১ কোটি টাকা জরিমানা জাতীয় নবম বেতন স্কেল ২০২৬ অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন ছাত্রদলের পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের সংঘর্ষ, আহত ২ শেরপুরে ৫০ লাখ টাকার চেক মামলায় ইদ্রিস কোম্পানির সাবিক ডিএমডির ১ বছরের কারাদন্ড বাসসের নেতৃত্বে কাদের গনি চৌধুরী, সিএমইউজের অভিনন্দন চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাড়ৈখালিতে এতিম শিশুদের ওপর নির্যাতন: মিষ্টি জামালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

করোনায় রাজনীতিবীদদের করণীয়

নজিব আকবর:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০
  • ৩৭২ বার

করোনা নামক মহামারি কিংবা কোভিড-১৯ এ বিপর্যস্ত আজ পুরো পৃথিবী।এমনি অবস্থায় বিশ্ব যখনই ঘুরে দাড়াঁনোর চেষ্টা করছে ঠিক তখনই মরার উপর খাড়াঁর ঘাঁ হয়ে আছরে পড়ছে করোনার দ্বিতীয় ঢেউ! বড় বড় দেশগুলোর অর্থনৈতিক মেরুদন্ড ভেঙ্গে পড়লেও বাংলাদেশ একেবারে মুখ থুবড়ে পরেনি। তবে দেশের নিম্ন আয়ের মানুষ এখনো অর্থিক ভারসাম্য সামলে উঠতে পারেনি। এসময়ে অসহায় মানুষ তাকিয়ে আছে সমাজের উচ্চবৃত্ত আর জন প্রতিদিধিদের দিকে।

করোনাকালিন সময়ে বেশিরভাগ বিত্তবান, জনপ্রতিনিধি বা রাজনীতিবীদরা মানুষের পাশে সর্বোচ্চভাবে দাড়িঁয়েছিলেন। কিন্তু আজ দেশের অনেক বড় মাপের রাজনীতিবীদ নিজেরাই করোনায় আক্রান্ত হয়েছেন। আবার অন্যদিকে জনগণের অনুদান আত্নসাতের অভিযোগও রয়েছে আনেকের উপর। এই অবস্থায় দেশের সকল পর্যায়ের রাজনীতিবীদদের নিজ নিজ অবস্থান থেকে মানুষের পাশে দাঁড়ানোটা একান্তভাবে বাধ্যগত হওয়া দরকার।

রাজনীতিবীদ মানে জনপ্রতিনিধি। জনপ্রতিনিধি তাদেরকেই বলা হয় যারা জনগণের প্রতিনিধিত্ব করে সঠিক পথ দেখায়। রাজনীতিবীদদের প্রথম কাজ হওয়া উচিত মানুষকে করোনা সর্ম্পকে সচেতন করা,মানুষের পাশে থাকা , জনগনকে স্বাস্থ্যবিধি মানতে অভ্যস্ত করানো । কারণ জনসমাগম হয় এমন সব জায়গায় স্বাস্থ্যবিধি প্রায় মানা হচ্ছে না’ই বলা চলে। এদেশের মানুষ করোনাকে কোন গুরুত্বই দিচ্ছেনা।

করোনায় আজ স্থবির পুরো পৃথিবী। আবার সেই সুস্থ পৃথিবীতে ফিরতে হলে মানতে হবে কঠোর নিয়ম, পরাজিত করতে হবে করোনা নামক প্রানঘাতী ভাইরাসকে। একমাত্র রাজনিতিবীদরাই পারেন অধিকহারে জনগনের মাঝে সচেতনতা ছড়িয়ে দিতে, আর এ সমাজকে করোনামুক্ত করতে। পাশাপাশি পাশে দাঁড়াতে হবে করোনায় বিপর্যস্ত পরিবারগুলোর পাশে।

আমাদের মনে রাখতে হবে এদেশের ৮০% মানুষ বড় দুটি রাজনৈতিক দলের সমর্থক।এবং ওয়ার্ড পর্যায় পর্যন্ত তাদের কমিটি আছে। তাই সবার আগে এগিয়ে আসতে হবে তাদেরকে।দায়িত্বটাও তাদের উপর একটু বেশি বর্তায় বলে মনে হয়।

লেখক: সিনিয়র যুগ্ম-মহাসচিব, প্রগতিশীল গনতান্ত্রিক দল-পিডিপি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net