1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জে শিক্ষক নেতা ফরহাদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জে শিক্ষক নেতা ফরহাদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৮ নভেম্বর, ২০২০
  • ২৭০ বার

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও চরদেহুন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামছুল হক ফরহাদ এর উপর সন্ত্রাসী হামলা ও তার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষক সমিতির কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন তাড়াইল উপজেলার ৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, তাড়াইল উপজেলা শাখার আয়োজনে রোববার (৮ নভেম্বর) দুপুরে তাড়াইল-ময়মনসিংহ সড়কের পাশে উপজেলা পরিষদের গেটের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা।

মানববন্ধন শেষে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের বরাবর তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তারেক মাহমুদ এর কাছে স্মারকলিপি দেয়া হয়।

মানববন্ধনে তাড়াইল উপজেলার শিক্ষক নেতারা বলেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, করিমগঞ্জ উপজেলা কমিটির সভাপতি মো. শামছুল হক ফরহাদ এর উপর সন্ত্রাসী হামলাকারী নিকাহ্-রেজিষ্টার তাজুল ইসলাম মারুফের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

তাড়াইল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর আলম শেখ (টিটু) এর সভাপত্বিতে সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম উজ্জ্বলের সঞ্চালনায় এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক হাজী মো. সুলতান উদ্দিন ভূঞা, মো. আবু মোস্তাক, শংকর চন্দ্র দেবনাথ, শাহ্ আলম, দিলীপ চন্দ্র দেবনাথ, সৈয়দা রোকসানা ফেরদৌসী, সুফিয়া আক্তার, রেহেনা আকাতার, সহকারী শিক্ষক মো. জিয়াউল হক, মো. আসাদুজ্জামান মামুন, মো. মাহবুবুর রহমান, হাফিজুর রহমান বাবুল, কামরুজ্জামান কবির, কেশব পাল প্রমুখ।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর চরদেহুন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. শামছুল হক ফরহাদ করিমগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে স্থানীয় বালিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ ও বিভিন্ন তদন্ত প্রতিবেদন সর্ম্পকে আলোচনার সময় তাজুল ইসলাম মারুফ অফিসের কক্ষে-ই শামছুল হক ফরহাদ উপর হামলা করে ও তাকে গুরুতরব আহত করে। কোন একটি শিক্ষক নিয়োগকালিন সময়ে শামছুল হক ফরহাদ বালিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ছিলেন।

এ ঘটনায় মামলা হলেও অভিযুক্ত আসামিকে এখনো পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net