1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের টমেটো প্লট পরিদর্শন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি সাধারণ সম্পাদক আখতারুজ্জামান ফটিকছড়ি প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুবেল ও সম্পাদক তারেক নির্বাচিত টেকনাফের হ্নীলায় গোয়ালঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হাতিয়ার কৃতি সন্তান মোহাম্মদ আলী নোয়াখালী জেলা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত ফজরের সময় মসজিদে ঢুকে মুসল্লিকে কুপিয়ে হত্যা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হাটহাজারী উপজেলা শাখার মে দিবস পালন সাতকানিয়ায় বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কুমিল্লা মেধাবৃত্তি এসোসিয়েশনের উদ্যোগে দুই শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা

কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের টমেটো প্লট পরিদর্শন

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০
  • ২৩৩ বার

বাগেরহাট জেলার, ফকিরহাটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে চলমান স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটেটিভনেস প্রজেক্টের (এসএসিপি) বিভিন্ন কার্যক্রম পরিদর্শণ করেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব তাজকেরা খাতুন। তিনি কৃষক মনোরঞ্জন মন্ডলের গ্রীষ্মকালীন টমেটো এর একটি প্রদর্শনী প্লট পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি কৃষক গ্রুপের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারন অধিদপ্তর খামারবাড়ি খুুুুলনার উপ-পরিচালক মোঃ হাফিজুর রহমান, কৃষি সম্প্রসারন অধিদপ্তর খামারবাড়ি, বাগেরহাটের অতিরিক্ত উপ-পরিচালক(শস্য)আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) এইচ এম জাহাঙ্গীর আলম সহ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাছরুল মিল্লাত ও কৃষি সম্প্রসারণ অফিসার শারমিনা শামিম।

পরিদর্শনকালে তিনি স্মলহোল্ডার এগরিকালচারাল কম্পিটেটিভনেস প্রজেক্টের কৃষক গ্রুপের সাথে আলোচনা সভায় অংশগ্রহন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর খামারবাড়ি বাগেরহাটের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) সঞ্জয় কুমার দাশ।

পরিদর্শকালে কৃষকদের বিভিন্ন সুবিধা অসুবিধা নিয়ে উন্মুক্ত আলোচনা শেষে যুগ্ম সচিব তাজকেরা খাতুন। তিনি উপজলা কৃষি অফিস ফকিরহাটের গ্রীষ্মকালীন টমেটোসহ নিরাপদ সবজি উৎপাদনের কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন ও এই কার্যক্রম আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

উল্লেখ্য, কৃষক মনরঞ্জন মন্ডল এই মৌসুমে প্রায় ৩০হাজার টাকার টমেটো বিক্রি করেছেন। অসময়ের এই টমেটো অধিক দামে বিক্রি হয়। তিনি নব্বই টাকা দরে প্রতি কেজি টমেটো বিক্রি করেছেন বলেও তিনি জানান। কৃষি দপ্তরের অনুপ্রেরণায় তার এই টমেটো বাগান ফকিরহাটে ইতিমধ্যে যথেষ্ট সাড়া ফেলেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net