1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কোম্পানীগঞ্জে কেন্দ্রীয় যুবলীগ নেতাকে সংবর্ধনা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সুপার সাব মেরিনোর গোলে পর্তুগালকে বিদায় করে কোয়ার্টারে স্পেন উত্তর ফটিকছড়িতে একশো অসহায় পরিবারে শেখ শাহজাহান কর্তৃক খাদ্য সহায়তা  চট্টগ্রাম চন্দনাইশের হাসিমপুরে এক ব্যক্তির নাম জিজ্ঞেস করাকে কেন্দ্র করে বৌদ্ধ পরিবারের উপর হামলা দোহাজারী পৌরসভার হাফছড়ি খালের ওপর কাঠের সেতুর উদ্বোধন কক্সবাজার ঈদগাঁও পোকখালীতে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী সরকারি প্রণোদনার কৃষি উপকরণ ও বৃক্ষ বিতরণ হাটহাজারীতে মাগুরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষের্্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় বেতন-ভাতার দাবিতে এআই টেকনিশিয়ানদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চট্টগ্রাম দোহাজারীতে বিষাক্ত উপাদান দিয়ে আইসক্রিম তৈরির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা সহ মালামাল জব্দ

কোম্পানীগঞ্জে কেন্দ্রীয় যুবলীগ নেতাকে সংবর্ধনা

মাহবুবুর রহমান :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২১ নভেম্বর, ২০২০
  • ২৪৪ বার

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো.নুরুল করিম জুয়েল বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত হওয়ায় সংবর্ধনা দিয়েছে কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগ।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৬টায় কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগ ও বসুরহাট পৌরসভা যুবলীগের উদ্যোগে বসুরহাট পৌরসভা হলরুমে আয়োজিত সংবর্ধনা সভায় ফুল ও ক্রেস্ট দিয়ে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়। এর আগে, বিশাল মোটর শোভাযাত্রা সহকারে নুরুল করিম জুয়েলকে অভ্যর্থনা জানান যুবলীগ নেতাকর্মিরা।

সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো.নুরুল করিম জুয়েল। সংবর্ধনা পেয়ে তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সরকার নিরলসভাবে কাজ করছে। শেখ হাসিনা ও ওবায়দুল কাদেররের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রাকে কেউ রুখতে পারবে না। আমি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত নোয়াখালীর মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।

কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি আজম পাশা চৌধুরী রুমেলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক প্রভাষক গোলাম ছারওয়ারের সঞ্চালনায় সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সাহাব উদ্দিন, প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। বিশেষ অতিথি ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সহসভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, বসুরহাট পৌরসভা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ছিদ্দিক, সাধারণ সম্পাদক আবুল খায়ের, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এডভোকেট শাহীদুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শাহীন, পৌর যুবলীগের সভাপতি লুৎফুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক সামছুদ্দিন নোমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজিম উদ্দিন মুন্না, সাধারণ সম্পাদক শাহ ফরহাদ লিংকন, বসুরহাট পৌরসভা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাহাজ উদ্দিন মামুন, সাধারণ সম্পাদক সাইফুল হাসান রনি, পৌর ছাত্রলীগের সভাপতি আব্দুল আউয়াল মানিক,সাধারণ সম্পাদক জাকির হোসেন হৃদয় প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net