1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গর্ভকালীন সেবাকার্ডে টাকা গ্রহনের অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন ও রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত নোয়াখালীতে বজ্রপাতে এক শিশুসহ ৩ জনের মৃত্যু  কালিগঞ্জের খাজাবাড়িয়ায় চলাচ‌লের রাস্তা নি‌য়ে বিরোধে দা ও কোদালের কোপে নারীসহ ৩ জন রক্তাক্ত জখম ঈদগাঁওয়ে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার কক্সবাজারের চৌফলদন্ডীতে বজ্রপাতে লবণ শ্রমিক নিহত অবৈধ অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ওসমান গ্রেফতার হাটহাজারীতে সোনাইমুড়ী’র জয়াগ ইউনিয়নে মাটি খননের সময় মর্টার শেল উদ্ধার  ফটিকছড়িতে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় লন্ডনপ্রবাসী মাসুদুর রহমান কক্সবাজারে এমপি কাজলের প্রচেষ্টায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নেয়া হলে বড় প্রকল্প ঈদগাঁওয়ে ফায়ার স্টেশনের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ঊর্ধ্বতন দল

গর্ভকালীন সেবাকার্ডে টাকা গ্রহনের অভিযোগ

নইন আবু নাঈম নিজস্ব সংবাদদাতাঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৪ নভেম্বর, ২০২০
  • ৩১৪ বার

মোরেলগঞ্জে একটি ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কেন্দ্রে গর্ভকালীন সেবা কার্ড নিতে চিকিৎসককে নগদ টাকা দিতে হয় বলে অভিযোগ পাওয়া গেছে। জিউধরা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের এফডব্লিউভি(পরিবার কল্লান পরিদর্শিকা) শাহনাজ বেগমের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন সেবা গ্রহনকারি ৮ জন নারী।
এরা হচ্ছেন, ডুমুরিয়া গ্রামের সুমি আক্তার(২২), ডেউয়াতলা গ্রামের লিমা আক্তার(৩৩), নূরজাহান (৩০), ঝর্না বেগম (৩৮), সুপর্না (৩০), রিপা মৃধা(৩২), প্রিয়াংকা শীল(৩৪) ও শনিরজোড় গ্রামের সেলিনা বেগম (৩২)। এই মায়েরা সেবা গ্রহনের পরে সেবাকার্ড পেতে প্রত্যেকে এফপিআই শাহনাজ বেগমেকে ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত দিয়েছেন। গত ২৫ অক্টোবর এই টাকা লেনদেনের ঘটনা ঘটে।
পরে ওই টাকা ফেরত দেওয়ার উদ্দেশে স্থানীয় এক ইউপি সদস্যের কাছে জমা করা হলেও সুবিধাভোগীরা এখন পর্যন্ত টাকা ফেরত পাননি। তবে এ অভিযোগ অস্বিকার করে শাহনাজ বেগম বলেন, কয়েকজন সেবা গ্রহিতার সাথে ভুল বোঝাবুঝি হয়েছে। তার সমাধানও হয়ে গেছে। এ সম্পর্কে ওই কেন্দ্রের প্রধান উপসহকারি মেডিকেল অফিসার ডা. মো. ইকবাল হোসেন বলেন, কয়েকজন সুবিধাভোগীর নিকট থেকে টাকার গ্রহন ও তা ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে বলে শুনেছি।
এ বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. দিলদার হোসেন বলেন, গর্ভবতী মায়েদের সেবাকার্ডের বিনিময়ে টাকা নেওয়ার কথা শুনেছি। তবে কেউ এ বিষয়ে লিখিত অভিযোগ করেনি। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net