1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাইবান্ধায় তিস্তার নাব্যতা পুনরুদ্ধার ও ভাঙনরোধের দাবিতে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অবৈধ অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ওসমান গ্রেফতার হাটহাজারীতে সোনাইমুড়ী’র জয়াগ ইউনিয়নে মাটি খননের সময় মর্টার শেল উদ্ধার  ফটিকছড়িতে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় লন্ডনপ্রবাসী মাসুদুর রহমান কক্সবাজারে এমপি কাজলের প্রচেষ্টায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নেয়া হলে বড় প্রকল্প ঈদগাঁওয়ে ফায়ার স্টেশনের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ঊর্ধ্বতন দল আনোয়ারা ঐক্যবদ্ধ প্রেসক্লাব নাম ভাঙিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা, আইনগত পদক্ষেপের হুঁশিয়ারি প্রেসক্লাবের কোম্পানীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ আয়োজন: চার দেয়ালে সীমাবদ্ধ কর্মসূচি  মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ৩ জনকে কুপিয়ে আহত করেছে মাদক-ব্যবসায়ী সাহাবুদ্দিন সাতকানিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ৩ লক্ষ টাকা, বয়লার জব্দ ও চুল্লী অকার্যকর

গাইবান্ধায় তিস্তার নাব্যতা পুনরুদ্ধার ও ভাঙনরোধের দাবিতে মানববন্ধন

আনোয়ার হোসেন শামীম গাইবান্ধা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ২৪৭ বার

তিস্তা নদীর নাব্যতা পুনরুদ্ধার ও ভাঙনরোধের দাবিতে রোববার গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ও তারাপুর এলাকায় তিস্তা নদী তীরে পৃথক দুটি মানববন্ধন কর্মসূচী পালিত হয়। ‘তিস্তা বাঁচাও নদী বাঁচাও’ সংগ্রাম পরিষদের ডাকে এই কর্মসূচী পালিত হয়। মানববন্ধন থেকে তিস্তা নদীর সার্বিক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প অবিলম্বে বাস্তবায়নের দাবি জানানো হয়।

হরিপুর খেয়াঘাট এলাকায় মানববন্ধন কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরার সদস্য আমিনুল ইসলাম গোলাপ, ওয়ার্কার্স পার্টি জেলা সম্পাদক মন্ডলীর সদস্য মাসুদুর রহমান মাসুদ, উপজেলা জাসদ নেতা মুন্সী আমিনুল ইসলাম সাজু, বহ্মপুত্র সড়ক সেতু আন্দোলন নেতা অ্যাড. আশরাফ আলী, কামরুল ইসলাম, মাহবুবার রহমান টুকু, বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান, আসাদুল ইসলাম আজাদ, সাজু মিয়া, হাসান খান প্রমুখ।

বক্তারা বলেন, তিস্তা নদী পুনঃ খনন ও ভাঙন রোধে দুই তীর রক্ষায় কার্যকর পদক্ষেপ নেয়া হলে নদী নাব্যতা ফিরে পাবে। সেইসাথে নৌ চলাচল স্বাভাবিক ও কৃষি উন্নয়নে সেচ সুবিধা সম্প্রসারণ করা সম্ভব হবে। অবিলম্বে ওই প্রকল্পটি বাস্তবায়নের জন্য জরুরী পদক্ষেপ গ্রহণে সরকারের প্রতি আহবান জানান বক্তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net