1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চাঁপাইনবাবগঞ্জে ট্রলি দুর্ঘটনায় নিহত ও আহতদের স্বজনের পাশে অধ্যাপক মুজিবুর রহমান - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৩ মে ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ফজরের সময় মসজিদে ঢুকে মুসল্লিকে কুপিয়ে হত্যা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হাটহাজারী উপজেলা শাখার মে দিবস পালন সাতকানিয়ায় বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কুমিল্লা মেধাবৃত্তি এসোসিয়েশনের উদ্যোগে দুই শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা ঈদগাঁওয়ে হত্যা মামলার আসামি গ্রেফতার কুমিল্লা ইপিজেড এর বিষাক্ত বর্জ্য খালে প্রবাহ বন্ধ করতে হবে :  মনিরুল হক চৌধুরী এমপি  একটি কালভার্ট হলে ভিক্টোরিয়া কলেজের জলাবদ্ধতা কমে যাবে : কৃষিমন্ত্রী ঢাকা-সিলেট রুটে ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : প্রধানমন্ত্রী কক্সবাজারের ঈদগাঁওয়ে অপহৃত যুবক উদ্ধার, গ্রেফতার-৩ ক্ষতিগ্রস্থ কৃষকদের মানববন্ধন ৫০০ একর জমির মুগডাল বিনষ্ট,কোটি টাকার ক্ষতির আশংকা

চাঁপাইনবাবগঞ্জে ট্রলি দুর্ঘটনায় নিহত ও আহতদের স্বজনের পাশে অধ্যাপক মুজিবুর রহমান

নিজস্ব প্রতিবেদক :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০
  • ২৫৮ বার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সাঁকোপাড়া এলাকায় এক মর্মান্তিক ট্রলি দূর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে সহমর্মিতা জ্ঞাপন, তাদের খোঁজ-খবর নেয়া ও স্বজনদের আর্থিক সহযোগিতা প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।

গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের বারিক বাজার-সোনাপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এতে ৮ জন নিহত হয়েছে ও ৩ জন সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন আছে এবং আরও ৫ জন সাধারণ আহত হয়েছে। এ ঘটনায় আজ ২০ নভেম্বর শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় নিহত ও আহতদের বাড়িতে ছুটে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।

তিনি নিহত ও আহতদের পরিবারের লোকদের প্রতি শোক ও সহমর্মিতা জ্ঞাপন এবং সান্তনা প্রদান করেন। এসময় তিনি নিহতদের কবর যিয়ারত করেন। স্বজনদের সর্বশেষ অবস্থার খোঁজ-খবর নেন এবং নিহত ব্যক্তিবর্গের পরিবারের অভিভাবকদের কাছে আর্থিক সহযোগিতা তুলে দেন। কেন্দ্রীয় নায়েবে আমীর নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে তাদেরকে শহীদ হিসেবে কবুল করার জন্য ও তাদের পরিবার-পরিজনদের ধৈর্যধারণ এবং এই শোক কাটিয়ে উঠার তাওফিক কামনা করে পরিবারের সদস্য এবং উপস্থিত লোকদের নিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে দোয়া করেন।

এসময় কেন্দ্রীয় নায়েবে আমীরের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরী আমীর ড. কেরামত আলী, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা আমীর মাওলানা আবু জার গিফারী, শিবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ইউনুস আলী, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক তোজাম্মেল হকসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের স্থানীয় নেতা-কর্মী এবং নিহতদের আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net