1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চুনারুঘাটে বালু উত্তোলনের বিরূদ্ধে রাতভর অভিযান ॥ ৩ জনকে কারাদন্ড প্রদান - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হাটহাজারী উপজেলা শাখার মে দিবস পালন সাতকানিয়ায় বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কুমিল্লা মেধাবৃত্তি এসোসিয়েশনের উদ্যোগে দুই শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা ঈদগাঁওয়ে হত্যা মামলার আসামি গ্রেফতার কুমিল্লা ইপিজেড এর বিষাক্ত বর্জ্য খালে প্রবাহ বন্ধ করতে হবে :  মনিরুল হক চৌধুরী এমপি  একটি কালভার্ট হলে ভিক্টোরিয়া কলেজের জলাবদ্ধতা কমে যাবে : কৃষিমন্ত্রী ঢাকা-সিলেট রুটে ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : প্রধানমন্ত্রী কক্সবাজারের ঈদগাঁওয়ে অপহৃত যুবক উদ্ধার, গ্রেফতার-৩ ক্ষতিগ্রস্থ কৃষকদের মানববন্ধন ৫০০ একর জমির মুগডাল বিনষ্ট,কোটি টাকার ক্ষতির আশংকা সাতকানিয়ায় মে দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ

চুনারুঘাটে বালু উত্তোলনের বিরূদ্ধে রাতভর অভিযান ॥ ৩ জনকে কারাদন্ড প্রদান

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ॥

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০
  • ২২৫ বার

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় রাতভর অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় ৬টি ড্রেজার মেশিন ও পাইপ পুড়িয়ে ধ্বংস এবং ৩ জনকে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

বুধবার রাতভর ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সত্যজিত রায় দাশ, মধবপুরের সহকারি কমিশনার মোঃ মহিউদ্দিন, এবং হবিগঞ্জের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান, এবং রাজীব দাশ পুরকায়স্থ। সার্বিক সহযোগিতায় ছিল জেলা পুলিশ, মাধবপুর থানা পুলিশ ও চুনারুঘাট থানা পুলিশের মোট চারটি দল।

জানা যায়, চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের অন্তর্গত পানছড়ি, হলহলিয়া, বদরগাজী, মহিমাউড়া, রঘুনন্দনপুর ও শাহজিবাজার এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে রাত ১০টা থেকে রাত ৩.০০টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে বিভিন্ন স্থান হতে ০৬ টি ড্রেজার মেশিন ও প্রায় ৫০০ মিটার পাইপ বিনষ্ট করা হয়।

এসময় একটি অবৈধ বালু পরিবহনকারী ট্রাক্টর জব্দ ও ৩ জনকে আটক করে প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ জানান, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। বালু উত্তোলনকারীরা যত প্রভাবশালীই হোক না কেন অবৈধ বালু উত্তোলনে কাউকে ছাড় দেওয়া হবে না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net