1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ১৬ দিনেও খোঁজ মেলেনি অপহৃত মাদরাসা ছাত্রী রিয়ার - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সুপার সাব মেরিনোর গোলে পর্তুগালকে বিদায় করে কোয়ার্টারে স্পেন উত্তর ফটিকছড়িতে একশো অসহায় পরিবারে শেখ শাহজাহান কর্তৃক খাদ্য সহায়তা  চট্টগ্রাম চন্দনাইশের হাসিমপুরে এক ব্যক্তির নাম জিজ্ঞেস করাকে কেন্দ্র করে বৌদ্ধ পরিবারের উপর হামলা দোহাজারী পৌরসভার হাফছড়ি খালের ওপর কাঠের সেতুর উদ্বোধন কক্সবাজার ঈদগাঁও পোকখালীতে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী সরকারি প্রণোদনার কৃষি উপকরণ ও বৃক্ষ বিতরণ হাটহাজারীতে মাগুরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষের্্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় বেতন-ভাতার দাবিতে এআই টেকনিশিয়ানদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চট্টগ্রাম দোহাজারীতে বিষাক্ত উপাদান দিয়ে আইসক্রিম তৈরির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা সহ মালামাল জব্দ

চৌদ্দগ্রামে ১৬ দিনেও খোঁজ মেলেনি অপহৃত মাদরাসা ছাত্রী রিয়ার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২১ নভেম্বর, ২০২০
  • ২৬৫ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে অপহরণের ১৬ দিন অতিবাহিত হলেও এখনো খোঁজ মেলেনি অপহৃত মাদরাসা ছাত্রী সানজিদা আক্তার রিয়ার (১৩)। সে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের শুভপুর (বাবুচি) গ্রামের প্রবাসী মো: জসিম উদ্দীনের একমাত্র মেয়ে এবং বাবুচি দারুচ্ছুন্নাত দাখিল মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্রী। এঘটনায় অপহৃত রিয়ার মা রানু বেগম বাদী হয়ে বখাটে মহিন উদ্দীন, তার পিতা আবু তাহের, ভাই ছালেহ আহম্মদ, স্থানীয় হৃদয় ও নবীসহ পাঁচ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো দুই-তিন জনকে আসামী করে চৌদ্দগ্রাম থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন।

থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবৎ একই এলাকার আবু তাহেরের ছেলে বখাটে মহিন উদ্দীন ও তার বন্ধুরা মাদরাসায় আসা-যাওয়ার পথে রিয়াকে উত্যক্ত করে আসছিলো এবং তাকে বিভিন্ন সময় কু-প্রস্তাবও দিয়ে আসছিলো। কু-প্রস্তাব প্রত্যাখান করায় রিয়াকে প্রকাশ্যে অপহরণের ভয়ভীতি প্রদর্শন ও হুমকি-ধমকি দিয়ে আসছিলো। বিষয়টি মহিনের পরিবারকে একাধিকবার জানালে তারা কর্ণপাত করেনি। এক পর্যায়ে গত বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে এগারটায় মাদরাসা ছাত্রী প্রকৃতির ডাকে বের হলে পূর্ব থেকে ওঁৎপেতে থাকা মহিন উদ্দীনসহ মামলায় উল্লেখিত বিবাদীরা তাকে জোরপূর্বক মুখ চেপে ধরে সিএনজি অটোরিকশাযোগে অপহরণ করে নিয়ে যায়। ঘটনাটি মহিন উদ্দীনের পরিবারকে অবহিত করলে উল্টো ক্ষীপ্ত হয়ে মাদরাসা ছাত্রীর মাকে অশ্লীল ভাষায় গালমন্দ করে অপূরণীয় ক্ষতি সাধণের হুমকি দেয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে আইনের আশ্রয় নেয় ভুক্তভোগি ওই মাদরাসা ছাত্রীর পরিবার।

এ ব্যাপারে শনিবার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা চৌদ্দগ্রাম থানার এসআই মোহাম্মদ শামীম বলেন, ‘আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে’।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net