1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জেলহত্যা দিবসে রাঙ্গুনিয়া কলেজ ছাত্রলীগ ও ছাত্রসংসদের দোয়া মাহফিল - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান

জেলহত্যা দিবসে রাঙ্গুনিয়া কলেজ ছাত্রলীগ ও ছাত্রসংসদের দোয়া মাহফিল

_____ আশিক এলাহী,রাঙ্গুনিয়া,চট্টগ্রাম।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ২৮০ বার

জেলহত্যা দিবসে রাঙ্গুনিয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগ ও ছাত্রসংসদের উদ্যোগে মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে কলেজের হল রুমে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিলে অত্র কলেজ ছাত্রসংসদের ভিপি শহিদুল ইসলাম সোহেলের সভাপতিত্বে ও পরিচালনা করেন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরমান সিকদার। অত্র কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগীয় প্রধান মাওলানা অধ্যাপক ড. আব্দুল মাবুদ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গবন্ধুর অবর্তমানে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় চার নেতার আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলার আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন খাঁন।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, অত্র কলেজের অধ্যাপক ড. আব্দুল মাবুদ, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি বদিউল খায়ের লিটন, উপজেলা তাঁতীলীগের সভাপতি মোরশেদ তালুকদার, উপজেলার যুবলীগের যুগ্ম সম্পাদক ওমর ফারুক, সিনিয়র সহ- সভাপতি বাবলা তালুকদার, প্রো-ভিপি আরিফ উদ্দিন বাপ্পা, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারক, ক্রীড়া সম্পাদক ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক মিনহাজ, সাংস্কৃতিক সম্পাদক শাহজাহান ভুঁইয়া ও জুয়েল খাঁনসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উল্লেখ্য যে, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যার পর ৩ নভেম্বর কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় হত্যা করা হয় বঙ্গবন্ধুর অবর্তমানে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী এবং এ.এইচ.এম কামরুজ্জামানকে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net