1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ডেমরায় যৌতুক চেয়ে স্ত্রী নির্যাতন॥স্বামী জেলে - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা  ভাঙ্গুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্ত্রী মেডিকেল সার্টিফিকেট না পাওয়ায় তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্ব, অপপ্রচারের অভিযোগ ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

ডেমরায় যৌতুক চেয়ে স্ত্রী নির্যাতন॥স্বামী জেলে

মো. বশির উদ্দিন)ডেমরা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০
  • ২৯৩ বার

রাজধানীর ডেমরায় মারুফা আক্তার কনা (১৯) নামে এক গৃহবধূ তার যৌতুকলোভী স্বামীর নির্যাতনের শিকার হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগীর মা মঙ্গলবার রাতে ডেমরা থানায় অভিযুক্ত আকাশ সরদারের (২৩) মামলা করেন। পরে ওই রাতেই ডেমরার ষ্টাফ কোয়র্টার এলাকা থেকে আকাশকে গ্রেফতার করে বুধবার সকালে আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। এদিকে বুধবার বিকালে আদাল তাকে জেলে পাঠানোর নির্দেশ দেন। সে শরিয়তপুরের সখীপুর থানার সৈয়লকান্দি গ্রামের বাবুল সরদারের ছেলে। বর্তমানে তারা ডেমরার পশ্চিম হাজীনগরস্থ হাফেজ সাহেবের বাড়ীর ভাড়াটিয়া।

ভুক্তভোগীর পরিবারের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা ডেমরা থানার এসআই মো. আব্দুল মোনায়েম বলেন, গত ১ বছর আগে চাচাতো ভাই আকাশের সঙ্গে বিয়ে হয় কনার। আর গত কয়েক মাস ধরে আকাশ যৌতুক হিসেবে ৫ লক্ষ টাকা কনাকে তার পিত্রালয় থেকে এনে দিতে বলে। এ প্রস্তাবে কনা রাজী না হওয়ায় আকাশ তার ওপর শারিরীক ও মানসিক নির্যাতন চালাতে থাকে। একই দাবিতে গত ১ নভেম্বর রাতে আকাশ তার স্ত্রীকে এলোপাথারী মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net