1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত-৫ আটক-১ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৪ মে ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জ উপজেলায় মে-২০২৬ আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  একাউন্টে কোটি টাকা থাকলেও ১হাজার টাকাও দিচ্ছে না ব্যাংক প্রশ্নের মুখে নিয়োগ প্রক্রিয়ার ‘স্বচ্ছতা’ চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি সাধারণ সম্পাদক আখতারুজ্জামান ফটিকছড়ি প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুবেল ও সম্পাদক তারেক নির্বাচিত টেকনাফের হ্নীলায় গোয়ালঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হাতিয়ার কৃতি সন্তান মোহাম্মদ আলী নোয়াখালী জেলা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত ফজরের সময় মসজিদে ঢুকে মুসল্লিকে কুপিয়ে হত্যা

তিতাসে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত-৫ আটক-১

মোঃ জুয়েল রানা, তিতাসঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
  • ২৪৩ বার


কুমিল্লার তিতাস উপজেলায় যুবলীগের দুই নেতার আধিপত্যা বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় উভয় গ্রুপের ৫ জন আহত হয়েছে। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেছেন। এবং রাতেই তিতাস থানা পুলিশ মোশারফ হোসেন নামের একজনকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে রবিবার বিকালে তিতাস উপজেলার সাতানী ইউনিয়নে কৃষ্ণপুর গ্রামের জুইক্কা মার্কেটের মুছা মিয়ার চায়ের দোকানে।

এলাকাবাসী সুত্রে জানা যায়, ওই ইউনিয়নের যুবলীগের সভাপতি মো. লিটন গ্রুপ ও সহ-সভাপতি মুক্তার হোসেন গ্রুপের মধ্যে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তারই জের ধারে রবিবার বিকালে লিটন গ্রুপের শহিদুল ইসলাম ও মুক্তার গ্রুপের প্রধান মুক্তার উভয়ে প্রথমে তর্কাতর্কির এক পর্যায়ে হাতাহাতিতে জরিয়ে পরলে এসময় উপস্থিত উভয় গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পরে এবং ৫জন আহত হয়। আহতরা হলো লিটন গ্রুপের শহিদুল ইসলাম। মুক্তার গ্রুপের মুক্তার, রহমান,ইউনুছ ও বাসুরা বেগম। এবিষয়ে লিটন সাংবাদিকদের বলেন আমাদের ওয়ার্ড মেম্বার মুন্নাফ মিয়াকে(৬৫) মুক্তার গালমন্দ করছে বলে শহিদুল ইসলাম শুনতে পেয়ে,কি কারনে গালমন্দ করেছে জানতে চায় মুক্তারের নিকট এসময় মুক্তার তার সাথে থাকা ছুরি দিয়ে শহিদুলকে ছুড়িকাঘাত করতে চাইলে দুইজনের মধ্যে হাতাহাতি হয় এসময় শহিদুল ও মুক্তার আহত হয়। এদিকে আহত মুক্তার বলেন বিকাল ৫টায় আমি মুছা মিয়ার চায়ের দোকানে বসা ছিলাম এসময় লিটন,শহিদুলসহ ২০/৩০ জন আমার উপর অতর্কিত হামলা করেছে। এবিষয়ে তিতাস থানার ওসি সৈয়দ মোহাম্মদ আহসানুল ইসলাম বলেন এঘটনায় মুক্তার গ্রুপের সেকান্দর বাদী হয়ে ১৫ জনকে আসামী করে মামলা করেছে,এদের মধ্যে এজাহার নামীয় মোশারফ নামের একজনকে রাতেই আটক করা হয়েছে। আজ সকালে তাকে কুমিল্লা কোর্টে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net