মোঃ জুয়েল রানা, তিতাসঃ
তিতাসে নানা আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (১১ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেইট সংলগ্ন উপজেলা যুবলীগের অস্থায়ী কার্যালয় থেকে একটি র্যালী বের হয়। র্যালীটি গৌরীপুর-হোমনা সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ মাঠে পৌছলে কুমিল্লা-২(হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত নেতা কর্মীদের অভিনন্দন জানান এবং বিভিন্ন দিক নির্দেশনা দেন।
এসময় কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক সারওয়ার হোসেন বাবু ও উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মো. সাইফুল আলম মুরাদের নেতৃতে উক্ত র্যালীতে কয়েক হাজার নেতাকর্মী অংশ গ্রহন করেন।
পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেইট সংলগ্ন উপজেলা যুবলীগের অস্থায়ী কার্যালয়ে কেক কেটে দিবসটি উদযাপন করেন।