1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে হাটহাজারী থানায় মামলা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০২ মে ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কুমিল্লা মেধাবৃত্তি এসোসিয়েশনের উদ্যোগে দুই শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা ঈদগাঁওয়ে হত্যা মামলার আসামি গ্রেফতার কুমিল্লা ইপিজেড এর বিষাক্ত বর্জ্য খালে প্রবাহ বন্ধ করতে হবে :  মনিরুল হক চৌধুরী এমপি  একটি কালভার্ট হলে ভিক্টোরিয়া কলেজের জলাবদ্ধতা কমে যাবে : কৃষিমন্ত্রী ঢাকা-সিলেট রুটে ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : প্রধানমন্ত্রী কক্সবাজারের ঈদগাঁওয়ে অপহৃত যুবক উদ্ধার, গ্রেফতার-৩ ক্ষতিগ্রস্থ কৃষকদের মানববন্ধন ৫০০ একর জমির মুগডাল বিনষ্ট,কোটি টাকার ক্ষতির আশংকা সাতকানিয়ায় মে দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ ঈদগাঁওয়ে কৃষকদের উন্নয়নে পার্টনার কংগ্রেস

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে হাটহাজারী থানায় মামলা

কে এম ইউসুফ (হাটহাজারী) চট্টগ্রাম :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ২১৮ বার

ফেসবুক স্ট্যাটাসে গুজব ছড়ানোর মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে হাটহাজারী থানায় মামলা দায়ের করেছেন এক ব্যক্তি।

উপজেলার উত্তর ফতেয়াবাদ ১২ নং চিকনদন্ডী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের চৌকিদার বাবুল দে’ বাদী হয়ে হাটহাজারী থানায় হেলাল উদ্দিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন রোববার।

মামলা নং-১১, ৮/১১/২০২০ ইংরেজী।ধারা-২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইন ২৫/২৮/৩১ এর বিবরণে জানা যায়, কিছুদিন আগে হেলাল উদ্দিন তার নিজের ফেইসবুক আইডি থেকে ‘‘২০০ বছরের পুরাতন শশ্মানের উপর মসজিদ নির্মাণ করছে মুসলিমরা’’ উল্লেখ করে একটি ষ্ট্যাটাস দেয়। অথচ সেখানে সুনির্দিষ্ট স্থান, দাগান্দর কিছুই উল্লেখ নাই।

এই ধরণের মিথ্যে ফেইসবুক ষ্ট্যাটাস দিয়ে শান্তিপূর্ণভাবে এলাকায় বসবাসকারী হিন্দু-মুসলিমদের মাঝে বিরোধ/উত্তেজনা সৃষ্টির চেষ্টা করেছে বিবাদী’ এমন দাবী করছেন বাদী।

তিনি আরো বলেন-এলাকার লোকজনকে উস্কানি দিয়ে সরকারের ভাবমূর্তি নষ্ট করে রাষ্ট্রকে অস্থিতিশীল পরিস্থিতিতির ষড়যন্ত্র করেছে বিবাদী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরণের উস্কানিমূলক গুজব ছড়ানোর দায়ে হেলাল উদ্দিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আবেদন জানানো হয় এতে।

জানতে চাইলে গৃহিত মামলার আসামী হেলাল পলাতক জানিয়ে তাকে আটকে সর্বোচ্চ চেষ্টা চলছে’ বল্লেন হাটহাজারী মডেল থানার ওসি মো. মাসুদ আলম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net