1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জে চাঞ্চল্যকর মিশুক চালক হত্যা মামলার সন্দেহভাজন আসামী সুয়েব গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ

নবীগঞ্জে চাঞ্চল্যকর মিশুক চালক হত্যা মামলার সন্দেহভাজন আসামী সুয়েব গ্রেফতার

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম ||

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২ নভেম্বর, ২০২০
  • ৪৩৮ বার

নবীগঞ্জে চাঞ্চল্যকর মিশুক চালক গুজাখাইড় গ্রামের সাহিদ উল্লাহ’র পুত্র আবেদ উল্লাহ সেজু (১৮) হত্যা মামলার সন্দেহভাজন আসামী সুয়েব মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।গত শুক্রবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ১১ টার দিকে ৮নং সদর ইউনিয়নের পশ্চিম তিমির পুর গ্রামের এক ফিসারী থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, সিসিটিভির ফুটেজ দেখে নবীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমানের নির্দেশনায় এস আই সামছুল এর বিশেষ অভিযান পরিচালনা করে পশ্চিম তিমিরপুর গ্রাম থেকে গত শুক্রবার রাতে সন্দেহভাজন আসামীকে গ্রেফতার করেন।গ্রেফতারকৃত আসামী হল উমেদনগর গ্রামের আজগর আলীর পুত্র সুয়েব মিয়া (৩৩)।গ্রেফতারকৃত সুয়েব মিয়ার বর্তমান ঠিকানা ০৮ নং সদর ইউনিয়নের পশ্চিম তিমির পুর গ্রামে। প্রসঙ্গত,গত (২৪ অক্টোবর) শনিবার রাত ৯ টায় সময় ব্যাটারিচালিত অটোরিক্সা চালানো অবস্থায় নিখোঁজ হয় ওই যুবক।গত (২৭ অক্টোবর) হবিগঞ্জ রোডের পূর্ব তিমির পুর এমআরসি ব্রিক ফিল্ড সংলগ্ন এলাকা থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান, তিনি বলেন আজকে সকালে গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net