1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীর অবমাননার প্রতিবাদে ভূজপুর ওলামা পরিষদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

নবীর অবমাননার প্রতিবাদে ভূজপুর ওলামা পরিষদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

শাহনেওয়াজ নাজিম, ফটিকছড়ি প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ২৫০ বার

ফ্রান্সে বিশ্বনবীর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানা ওলামা পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে কাজিরহাট চাউল হাটা মাঠে সংগঠনের উপদেষ্টা আল্লামা শাহ জালাল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী।
মাও. নিজাম উদ্দিন ও মাও. এরশাদ বিন জালালের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মাও. জুনাইদ বিন জালাল, সাধারণ সম্পাদক শেখ হোসাইন মো. শাহজাহান ইসলামাবাদী, মাও. আবু তালেব, ক্বারী আবু সাঈদ, মাও. দিদার, হাফেজ এমদাদ।

সভায় বক্তারা বলেন, প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) কে অবমাননা করে গোটা পৃথিবীর মুসলমানের কলিজায় আঘাত করেছে ফ্রান্স সরকার। এর প্রতিবাদে সারা বিশ্বের মুসলমান ফুঁসে উঠেছে। কিন্তু আমাদের সরকার এখনো নিরব। অবিলম্বে জাতীয় সংসদে ফ্রান্সের প্রতি নিন্দা প্রস্তাব জ্ঞাপন এবং ফ্রান্সের সাথে কুটনৈতিক সম্পর্ক বর্জন করে তাদেরকে সমুচিত জবাব দেয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি তারা জোর দাবি জানান। সভায় মুসলমানদের ইমানী দায়িত্ব মনে করে ফ্রান্সের যাবতীয় পণ্য বর্জন করার আহ্বানও জানানো হয়।
সভায় ভূজপুর থানার ছয় ইউনিয়ন হতে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান মিছিল সহকারে যোগদান করেন।
এতে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন মাও. দেলোয়ার, মাও মুস্তাকুন্নবী, শেখ ইব্রাহিম, মাও. শামসুল আলম, কাজী জসিম, কাজী শোয়াইব, মাও. ইরফান কাদের, মাও. হাবিবুল্লাহ দিদু, হাফেজ রহমতুল্লাহ, হাফেজ ওয়াহিদ, মাও. তাজুল ইসলাম, মাও. ইমাম উদ্দিন, হাফেজ লোকমান, মাও. মনসুরুল হক জিহাদী, মুফতি নোমান, ছাত্র নেতা তারেক, নিজাম, রাকিব, ইমরান, হাবিব, ইরফান, প্রমুখ।

সভা শেষে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কাজিরহাট মাদ্রাসায় এসে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net