1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নরসিংদীতে অটোরিক্সা চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার, ৬ অটোরিক্সা উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

নরসিংদীতে অটোরিক্সা চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার, ৬ অটোরিক্সা উদ্ধার

সফিকুল ইসলাম রিপন,নরসিংদী:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২ নভেম্বর, ২০২০
  • ৩২৩ বার

নরসিংদীতে আন্ত:জেলা অটোরিক্সা চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতরা করেছে নরসিংদী ডিবি পুলিশ। গত ১ নভেম্বর জাকির হোসেন নামে পুলিশ সুপার নরসিংদী কার্যালয়ে মৌখিক অভিযোগ করেন যে, তিনি একটি অটোরিকশা বাছির মিয়া নামে এক লোককে ভাড়ায় দেয় এবং কিছুদিন চালানোর পর গত (২৮ অক্টোবর) তারিখ হতে অটোরিক্সাসহ বাছিরকে পাওয়া যাচ্ছে না।

জেলা গোয়েন্দা শাখা ও মিডিয়া সমন্বয়ক রুপণ কুমার সরকার পিপিএম জানান, বাদীর অভিযোগের ভিত্তিতে নরসিংদী গোয়েন্দা শাখার এসআই মাহমুদুল হাসান মারুফ ও এসআই মাহমুদুল হাসান গোপন সংবাদের ভিত্তিতে (১ নভেম্বর) শিবপুর মডেল থানাধীন সিএনবি বাজার থেকে বাছির মিয়াকে আটক করে এবং তার তথ্যের ভিত্তিতে মনোহরদী থানাধীন নারান্দি এলাকা হতে চোরাই যাওয়া অটোরিক্সা উদ্ধারসহ ৬ টা অটোরিক্সা ও ৬ টা ব্যাটারী, ৮ টা চার্জার উদ্ধার করে এবং ৩ জন আসামী গ্রেফতার করেন।

আসামীরা অভিনব প্রক্রিয়ায় কখনো চালক সেজে বিশ্বাস স্থাপন করে প্রতারণা করে, কখনো ড্রাইভারকে অজ্ঞান করে, কখনো ড্রাইভারকে মারপিট করে, অটোরিক্সা চুরি/ছিনতাই করে থাকে। তারা নরসিংদীসহ পার্শ্ববর্তী জেলা হতে অটোরিক্সা চুরি করিয়া রং পরিবর্তন করে বিক্রি করে আসছে।

আসামী হলেন- (১) বাছির মিয়া (২৩), পিতামৃত-সেলিম মিয়া, সাং- পাতাঘাট, থানা-তাহিরপুর, জেলা-সুনামগঞ্জ, (২) তারেক মিয়া (২২), পিতামৃত- জজ মিয়া, সাং- বাড়ৈওগাও, থানা-শিবপুর, (৩) জাহাঙ্গীর আলম মামুদ (৫৫), পিতামৃত-রমিজ উদ্দিন, সাং- দিঘাকান্দি, থানা- মনোহরদী, উভয় জেলা-নরসিংদী।
এ ব্যাপারে নরসিংদী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net