1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নরসিংদীতে ওভারটেক করার সময় কাভার্ডভ্যান-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভোগান্তিতে পৌরবাসী চন্দনাইশ পৌরসভার অধিকাংশ সড়ক সংস্কারবিহীন অবস্থায়  সুপার সাব মেরিনোর গোলে পর্তুগালকে বিদায় করে কোয়ার্টারে স্পেন উত্তর ফটিকছড়িতে একশো অসহায় পরিবারে শেখ শাহজাহান কর্তৃক খাদ্য সহায়তা  চট্টগ্রাম চন্দনাইশের হাসিমপুরে এক ব্যক্তির নাম জিজ্ঞেস করাকে কেন্দ্র করে বৌদ্ধ পরিবারের উপর হামলা দোহাজারী পৌরসভার হাফছড়ি খালের ওপর কাঠের সেতুর উদ্বোধন কক্সবাজার ঈদগাঁও পোকখালীতে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী সরকারি প্রণোদনার কৃষি উপকরণ ও বৃক্ষ বিতরণ হাটহাজারীতে মাগুরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষের্্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় বেতন-ভাতার দাবিতে এআই টেকনিশিয়ানদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

নরসিংদীতে ওভারটেক করার সময় কাভার্ডভ্যান-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫

সফিকুল ইসলাম রিপন,নরসিংদী:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০
  • ২৫০ বার

শিবপুরে কাভার্ডভ্যান-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ১ জন নিহত এবং ৫ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮ টায় সময় ঢাকা-মনোহরদী আঞ্চলিক সড়কের শিবপুর খাদ্য গুদামের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম (৩৮) নরসিংদীর মনোহরদী উপজেলার চন্দনপুর এলাকার সিরাজুল ইসলামের ছেলে। নিহত শফিকুল ইসলাম মাধবদীর মুন টেক্সটাইলে কর্মরত ছিলেন। আজ সকালে সিএনজিযোগে কর্মস্থলে যাচ্ছিলেন।

শিবপুর মডেল থানার এসআই আফজাল জানান, ঢাকা থেকে ফ্রেশ সিমেন্ট নিয়ে একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্টো ড ১২-১৫৮৩) মনোহরদীর দিকে যাচ্ছিল। অপরদিক থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি ইটাখোলার দিকে যাওয়ার সময় শিবপুর উপজেলার খাদ্য গুদামের সামনে ওভারটেক করার সময় মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সিএনজি অটোরিক্সাটি ধুমড়ে মুছড়ে যায় এবং ট্রাকের সামনের অংশ ক্ষতিগ্রস্থ হয়। দূর্ঘটনারপর কাভার্ডভ্যানের চালক পালিয়ে যায় এবং সিএনজিতে থাকা ১জন নিহত ও ৫ জন আহত হয়েছে। হতাহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় আহতরা হলেন- শিবপুর উপজেলার দুপাত্তর গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে মাসুদ(৩৫), মনোহরদী উপজেলার লেবুতলা গ্রামের আকমলের ছেলে মাহমুদল (২৪) ও কাদেরের ছেলে রাশেদ(২৪), ব্রাহ্মণপাড়ার আব্দুল আউয়ালের ছেলে জহিরুল(৪৫) কিশোরগঞ্জ জেলা কুলিয়ারচর থানার বড়চলা গ্রামের আবদুল মতিনের ছেলে হান্নান(৩৫)।
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net