1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরতি - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জ উপজেলায় মে-২০২৬ আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  একাউন্টে কোটি টাকা থাকলেও ১হাজার টাকাও দিচ্ছে না ব্যাংক প্রশ্নের মুখে নিয়োগ প্রক্রিয়ার ‘স্বচ্ছতা’ চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি সাধারণ সম্পাদক আখতারুজ্জামান ফটিকছড়ি প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুবেল ও সম্পাদক তারেক নির্বাচিত টেকনাফের হ্নীলায় গোয়ালঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হাতিয়ার কৃতি সন্তান মোহাম্মদ আলী নোয়াখালী জেলা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত ফজরের সময় মসজিদে ঢুকে মুসল্লিকে কুপিয়ে হত্যা

নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরতি

পলাশ (নরসিংদী)থেকে নাসিম আজাদঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ২৩০ বার

“ভ্যাকসিন হিরো সম্মান, স্বাস্থ্য সহকারীর অবদান” ১৯৯৮ সালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষণা ও ২০১৮ সালে স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণা এবং ২০ ফেব্রুয়ারি ২০২০ ইং তারিখে স্বাস্থ্যমন্ত্রীর লিখিত প্রতিশ্রুতি। স্বাস্থ্য পরিদর্শক ১১ সহকারী স্বাস্থ্য পরিদর্শক-১২ এবং স্বাস্থ্য সহকারীদের ১৩ তম গ্রেড প্রদান করে নিয়োগবিধি সংশোধনসহ বেতন বৈষম্য নিরসনের দাবিতে নরসিংদীর পলাশ উপজেলার স্বাস্থ্য সহকারিরা অনির্দিষ্ট কালের জন্য কর্ম বিরতি পালন শুরু করেছেন।

আজ ২৬ নভেম্নর বৃহস্পতিবার সকাল থেকে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে কর্ম বিরতি কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন, পলাশ উপজেলা শাখা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে স্বাস্থ্য সহকারিরা অবস্থান নিয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্ম বিরতি চলবে বলে ঘোষণা দিয়েছেন।

পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে এবং স্বাস্থ্য কমপ্লেক্স মাঠে অবস্থান নিয়ে স্বাস্থ্যসহকারীরা এ কর্মসূচি পালন করছে। এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন সংগঠনের নরসিংদীর পলাশ উপজেলা শাখার সভাপতি শ্রীবাস চন্দ্র শীল,

সাধারণ সম্পাদক মোঃ বোরহান উদ্দিন, হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন সংগঠনের পলাশ শাখার ইনচার্জ মো.রওশন আলী ও সংগঠনের নেতা মো. মাইন উদ্দিন,মো.লুৎফর রহমান,শাম্মী আক্তার রীমা ও সম্পা রানী মন্ডল প্রমুখ। এছাড়া উপজেলায় কর্মরত সকল স্বাস্থ্য সহকারীরা এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net