1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নানা আয়োজনের মধ্য দিয়ে তিতাসে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাদকমুক্ত সমাজ গড়তে সরকার ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চাকে অগ্রাধিকার দিচ্ছে : প্রতিমন্ত্রী মীর হেলাল সদর দক্ষিণ উপজেলায় পল্লী উন্নয়ন দিবস পালিত ‘আগামী মাস থেকে গুইঙ্গাজুরি খাল, বিজয়পুর খাল খনন শুরু হবে’ নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী

নানা আয়োজনের মধ্য দিয়ে তিতাসে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

মোঃ জুয়েল রানা, তিতাসঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৪ নভেম্বর, ২০২০
  • ২৫৮ বার

“ডায়াবেটিস সেবায় পার্থক্য আনতে পারেন নার্সরাই” এ শ্লোগানে শনিবার তিতাস ডায়াবেটিক সমিতির উদ্যোগে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব ডায়াবেটিক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল ১০টায় উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা ও ফ্রি ডায়াবেটিস হেলথ্ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দিবসটির শুভ উদ্বোধন করেন কুমিল্লা-২(হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মৎ রাশেদা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, তিতাস থানা ওসি (তদন্ত) মো.শহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সরফরাজ হোসেন খাঁন প্রমূখ। বলরামপুর ইউপি চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মো. নূর নবী, সাতানী ইউপি চেয়ারম্যান মো.শামসুল হক সরকার, জগত পুর ইউপি চেয়ারম্যান মো.মজিবুর রহমান, মজিদপুর ইউপি চেয়ারম্যান ফারুক মিয়া সরকার প্রমূখ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, তিতাস ডায়াবেটিস সমিতির সভাপতি ডাঃ মো. মফিজ উদ্দিন মঈন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জাকারিয়া ও তিতাস ডায়াবেটিস হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মো. নূরে-আলম সিদ্দিকীসহ অন্যান্য সদস্যগণ।

পরে উপজেলা মাঠ থেকে একটি র‍্যালী বের করে হোমনা-গৌরিপুর সড়ক প্রদক্ষিন করে উপজেলার কড়িকান্দি বাজারে অবস্থিত তিতাস ডায়াবেটিস হাসপাতালে এসে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net