1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নারী ও শিশুদের জেন্ডার ভিত্তিক নির্যাতন প্রতিরোধে দিনাজপুরে পুরুষ ও কিশোরদের অংশগ্রহন শীর্ষক কমিউনিটি মোবিলাইজেশন অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বন্যার পানিতে শিশুর মৃত্যু হাটহাজারীতে নবীগঞ্জে সাবেক দুই ইউপি সদস্যের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘন্টাব্যাপী সংঘর্ষে অর্ধ শতাধিক লোক আহত  ভিক্টোরিয়া কলেজ রোভার স্কাউটের সিনিয়র রোভার মেট নির্বাচিত মো. ফয়সাল ভাঙ্গুড়ায় ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার শ্রীনগরে বিএনপি নেতার হুকুমে সিঙ্গাপুর প্রবাসীরকে মারধরঃ স্বর্ণের চেইন ও টাকা ছিনতাই  চট্টগ্রাম চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অননুমোদিত বীজ বিক্রয়ের অপরাধে ৩০,০০০/- টাকা জরিমানা নকলায় বাস চাপায় স্বদেশ ডায়াগনস্টিক সেন্টারের পরিচালকের মৃত্যু ঈদগাঁওর জালালাবাদে পানিবন্দী মানুষের পাশে যুবনেতা কামাল হোসেন  ঈদগাঁওয়ে শাহ ফকির বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন  নোবিপ্রবিতে কোষাধ্যক্ষ হওয়ার আলোচনায় আওয়ামীপন্থী শিক্ষক নেতা ড. রাকিবুল ইসলাম

নারী ও শিশুদের জেন্ডার ভিত্তিক নির্যাতন প্রতিরোধে দিনাজপুরে পুরুষ ও কিশোরদের অংশগ্রহন শীর্ষক কমিউনিটি মোবিলাইজেশন অনুষ্ঠিত

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ২৪৫ বার

দিনাজপুর সদরের আউলিয়াপুর ইউনিয়নের মাশিমপুর গ্রামে নারী ও শিশুদের জেন্ডার ভিত্তিক নির্যাতন প্রতিরোধে পুরুষ ও কিশোরদের অংশগ্রহন শীর্ষক কমিউনিটি মোবিলাইজেশনে অনুষ্ঠিত হয়েছে।

২৬ নভেম্বর বৃহস্পতিবার বিকালে সদরের আউলিয়াপুর ইউনিয়নের মাশিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে পায়রা বন্দ আদর্শ মানব উন্নয়ন সংস্থার আয়োজনে এবং ব্রাকের সহযোগীতায় কমিউনিটি মোবিলাইজেশন কর্মসুচীর আয়োজন করা হয়।

জেন্ডার জাস্টিজ এন্ড ডাইভার সিটি কর্মসুচীর রংপুর ডিভিশনাল ম্যানেজার সেলিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক মোর্শেদ আলী খাঁন। বিশেষ অতিথি ছিলেন আউলিয়াপুর াইউপি সদস্য মো: ইলিয়াস হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে মোর্শেদ আলী খান বলেন,আমরা কন্যা সন্তানের মা-বাবারা বাল্য বিবাহকে না বলি। তিনি বলেন, এধরনের বিবাহের বিরুদ্ধে গ্রামগঞ্জের পাড়া-মহল্লায় আমাদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

নারী ও শিশুদের জেন্ডার ভিত্তিক নির্যাতন প্রতিরোধে পুরুষ ও কিশোরদের অংশগ্রহন শীর্ষক আলোচনায় বক্তারা ব্রাকের এ সময় উপযোগী উদ্দ্যোগের জন্য ধন্যবাদ জানান। তারা বাল্য বিবাহ,নারী ও শিশুর প্রতি নির্যাতন বন্ধে ব্রাক দিনাজপুরসহ দেশের প্রত্যন্ত এলাকায় এধরনের জনসচেতনতা বৃদ্ধিমুলক কর্মসুচী অব্যহত রাখার আহবান জানান।

পায়রাবন্দ আদর্শ মানব উন্নয়ন সংস্থার পরিচালক মো: আব্দুর রহিম মুকুলের সঞ্চালনায় আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিষয়কভিত্তিক নাটিকা প্রদর্শিত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net