1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নিষেধাজ্ঞার ২২ দিন পর ইলিশ আহরণে সমুদ্রযাত্রার প্রস্তুতি - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

নিষেধাজ্ঞার ২২ দিন পর ইলিশ আহরণে সমুদ্রযাত্রার প্রস্তুতি

নিজস্ব সংবাদদাতা নইন আবু নাঈমঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৪ নভেম্বর, ২০২০
  • ২২৪ বার

ইলিশ শিকারের নিষেধাজ্ঞার ২২ দিন শেষ হবার পর বুধবার রাত ১২টার পর শুরু হচ্ছে ইলিশ আহরণে সমুদ্রযাত্রা। ইলিশ শিকারের সকল প্রস্তুতি সম্পন্ন করে বঙ্গোপসাগরের উদ্দ্যেশে রওনা হবে বাগেরহাটের শরণখোলাসহ উপকূলীয় জেলার হাজার হাজার জেলে।
বুধবার শরণখোলার রাজৈর মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটে ট্রলারগুলো নোঙর করে আছে সাগরে যাওয়ার অপেক্ষায়। মাছ ধরার জাল, জ্বালানি তেল, খাদ্য সামগ্রী সংগ্রহ শেষে শেষ প্রস্তুতি হিসাবে বরফ ভর্তি করার প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে জেলেরা। মৎস্য আড়তের মহাজনরা হিসাব-নিকাশ নিয়ে বসে পড়েছেন।
মৎস্য আড়তদার মোঃ মজিবর তালুকদার, মোঃ সরোয়ার হোসেন ও মোঃ জামাল হাওলাদার জানান, এর আগে ইলিশ শিকারে ৬৫ দিনের অবরোধের কারনে অনেক লোকসানে গুনতে হয়েছে। জেলেদের খোরাকি এবং জাল-ট্রলার মেরামত করতে গিয়ে অনেক টাকা খরচ হয়েছে মহাজনদের।
বাগেরহাট জেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি ও জাতীয় মৎস্য সমিতির সভাপতি মোঃ আবুল হাওলাদার জানান, গভীর সাগরে ইলিশ আহরণে নিয়োজিত শরণখোলায় রয়েছে ৬০০ ট্রলার। এসব ট্রলার সকল প্রস্তুতি সম্পন্ন করে সাগরে যাওয়ার অপেক্ষা করছে।

বাংলাদেশ ফিসিং ট্রলার মালিক সমিতির সহ-সভাপতি সাইফুল ইসলাম খোকন গনমাধ্যমকে জানান, ইলিশ প্রজনন মৌসুমের কারেন জেলেদের মাছ ধরার উপর ২২ দিনের নিষেধাজ্ঞা বুধবার থেকে শেষ হচ্ছে। একারনে জেলেরা তাদের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। রাত ১২টায় নিষেধাজ্ঞার সময় শেষ হওয়ার সাথে সাথে তারা ফিসিং ট্রলার নিয়ে সাগরে যাত্রা শুরু করবেন বলে জানিয়েছেন।
এ ব্যাপারে শরণখোলা মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় বলেন, ২০১৯ সালে শরণখোলার জেলেরা সমুদ্র থেকে ৭৬০ মেট্রিক টন ইলিশ আহরণ করেছে। এবারের লক্ষ্যমাত্রা ৮০০ মেট্রিক টন নির্ধারণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net