1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ন্যায্যদাম নিয়ে দুচিন্তা কৃষক মীরসরাইয়ে বেড়েছে আউশের আবাদ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হাটহাজারী উপজেলা শাখার মে দিবস পালন সাতকানিয়ায় বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কুমিল্লা মেধাবৃত্তি এসোসিয়েশনের উদ্যোগে দুই শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা ঈদগাঁওয়ে হত্যা মামলার আসামি গ্রেফতার কুমিল্লা ইপিজেড এর বিষাক্ত বর্জ্য খালে প্রবাহ বন্ধ করতে হবে :  মনিরুল হক চৌধুরী এমপি  একটি কালভার্ট হলে ভিক্টোরিয়া কলেজের জলাবদ্ধতা কমে যাবে : কৃষিমন্ত্রী ঢাকা-সিলেট রুটে ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : প্রধানমন্ত্রী কক্সবাজারের ঈদগাঁওয়ে অপহৃত যুবক উদ্ধার, গ্রেফতার-৩ ক্ষতিগ্রস্থ কৃষকদের মানববন্ধন ৫০০ একর জমির মুগডাল বিনষ্ট,কোটি টাকার ক্ষতির আশংকা সাতকানিয়ায় মে দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ

ন্যায্যদাম নিয়ে দুচিন্তা কৃষক মীরসরাইয়ে বেড়েছে আউশের আবাদ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০
  • ২০৮ বার

মীরসরাইয়ে মাঠে মাঠে এখন হাওয়ায় দুলছে আমনের সোনালি শীষ। সবুজের মধ্যে আমনের সোনালি ধানের রঙ্গিণ হয়ে উঠছে কৃষকের স্বপ্ন। মাঠজুড়ে ক্রমেই পেকে সোনালি বর্ণ ধারণ করছে আমন ধান। পোকামাকড় ও রোগ-বালাইয়ের আক্রমণের পরেও সোনালি ধানে ভরে গেছে মাঠ। দিগন্তজোড়া সোনালি ফসলের মাঠ প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বিকশিত করে তুলেছে। উপজেলার হাজারও কৃষক পরিবারের চোখে মুখে এখন স্বপ্ন পূরণের প্রত্যাশা। প্রাকৃতিক দুর্যোগ কিংবা কোনো বিপর্যয় না ঘটলে কৃষকদের বাড়ির আঙ্গিনা ভরে উঠবে সোনালি ধানের হাসিতে।

সরেজমিনে উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, দিগন্ত বিস্তৃত মাঠজুড়ে আমন ফসলের ক্ষেত। আগাম জাতের আমনের ধান ইতিমধ্যে শীষ বের হয়েছে। ক্ষেতেই উঁকি মারছে ধানের শীষগুলো। যা দেখে ভরে উঠেছে কৃষকের বুক। তাদের মুখে ফুটেছে সোনালি হাসি। আর মাত্র কয়েকদিন পরেই ঘরে তুলতে পারবেন নতুন ধান। এ অবস্থায় বাতাসে দোল খাচ্ছে কৃষকের স্বপ্নের ধান। ইতোমধ্যে উঁচু এলাকাগুলোতে আমন ধান কেটে ঘরে তোলার কাজ শুরু হয়েছে। তবে নিচু এলাকার ধানে পুরোপুরি হলদে রং আসেনি এখনো। আর ক’দিন পরেই শুরু হবে পুরোদমে ধান কাটা, মাড়াই আর ঘরে তোলার মহোৎসব।

এ সময় কথা হয় উপজেলার মায়ানী ইউনিয়নের কৃষক জসিম উদ্দিন জানান, অনুকূল আবহাওয়া, রোগবালাই ও পোকার আক্রমণ না থাকায় অন্যান্য বছরের চেয়ে অনেক বেশি ধানের ফলন হবে বলে আশা করছেন তিনি।
দুর্গাপুর ইউনিয়নের কৃষক সজল দেবনাথ বলেন, উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি বলেন, বাজারে ধানের দাম কম। অথচ কৃষি উপকরণের দাম বাড়ছেই। এতে উৎপাদন খরচ বেশি হচ্ছে। ধান চাষে অব্যাহত লোকসান হওয়ায় কৃষক ধান চাষে আগ্রহ হারিয়ে ফেলছেন। তাই আমন ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে। অন্যথায় ধান চাষ থেকে কৃষক মুখ ফিরিয়ে নেবেন বলে জানান তিনি।
মীরসরাই সদর ইউনিয়নের কৃষক হারেছ মিয়া জানান, গত কিছুদিন আগে টানাবৃষ্টিতে আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। বৃষ্টি আর বাতাসে অনেক পাকা আধা পাকা ধান মাটিতে পড়ে পচে গেছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্যমতে, চলতি মৌসুমে উপজেলায় আমনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২১ হাজার ৫ শত হেক্টর জমি। যা গেল বছর ছিল ২০ হাজার ৪ শত। যার মধ্যে এবারে অর্জিত হয়েছে ২১হাজার ৫শত হেক্টর জমিতে।

এদিকে, আমন ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি ফুটলেও ধানের বাজার ন্যায্যমূল্য নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষক। এ অবস্থায় ধানের ন্যায্যমূল্য পেতে সরাসরি কৃষকদের কাছ থেকে সরকারিভাবে ধান কেনার দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকরা।
উপজেলা কৃষি উপ-সহকারী কাজী নুর আলম জানান, চলতি বছরের আবহাওয়া ভালো, কৃষি বিভাগের সার্বিক নজরদারি ও পরামর্শের কারণে এবারে রোগ ও পোকা মাকড়ের আক্রমণ কম ছিলো। যার ফলে উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net