1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পটিয়া পৌর নির্বাচনে কাউন্সিলর প্রত্যাশী হারুনুর রশীদ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
উত্তর ফটিকছড়িতে একশো অসহায় পরিবারে শেখ শাহজাহান কর্তৃক খাদ্য সহায়তা  চট্টগ্রাম চন্দনাইশের হাসিমপুরে এক ব্যক্তির নাম জিজ্ঞেস করাকে কেন্দ্র করে বৌদ্ধ পরিবারের উপর হামলা দোহাজারী পৌরসভার হাফছড়ি খালের ওপর কাঠের সেতুর উদ্বোধন কক্সবাজার ঈদগাঁও পোকখালীতে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী সরকারি প্রণোদনার কৃষি উপকরণ ও বৃক্ষ বিতরণ হাটহাজারীতে মাগুরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষের্্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় বেতন-ভাতার দাবিতে এআই টেকনিশিয়ানদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চট্টগ্রাম দোহাজারীতে বিষাক্ত উপাদান দিয়ে আইসক্রিম তৈরির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা সহ মালামাল জব্দ ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য পৌরসভার ৫টি সিলিং ফ্যান প্রদান

পটিয়া পৌর নির্বাচনে কাউন্সিলর প্রত্যাশী হারুনুর রশীদ

পটিয়া প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০
  • ২৫৯ বার

আসন্ন পটিয়া পৌর নির্বাচনে পৌরসভা ৬ নং ওয়ার্ডে মনোয়ন প্রত্যাশী পটিয়া পৌরসভার ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ। এই উদীয়মান রাজনীতিবীদ রাজনৈতিক জীবনে আওয়ামীলীগের বিভিন্ন আন্দোলন সংগ্রাম ও দলীয় কর্মসূচিতে প্রত্যক্ষ ভাবে জড়িয়ে থাকলেও দলের মনোনয়ন পেলে এই প্রথম তিনি পৌরসভা ৬নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার আশা ব্যক্ত করেছেন।
মো. হারুনুর রশীদ পটিয়া পৌরসদরের ৬ নং ওয়ার্ডের মরহুম আলহাজ¦ আহম্মদ ছফা ও মাতা মচুদা বেগমের পুত্র। পেশায় একজন ব্যবসায়ী হলেও তিনি রাজনীতির সাথে প্রতক্ষ্যভাবে জড়িত। তিনি ৬ নং ওয়ার্ডের আওয়ামীলীগের সাধারন সম্পাদক, চট্টগ্রাম দক্ষিণ জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সহ—সভাপতি, পটিয়া সবুর রোড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক, দক্ষিণ চট্টলা মাসিক পত্রিকার সহ—সম্পাদক সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত।
মো. হারুনুর রশীদ বলেন, জনগনের সেবা করায় আমার মূল লক্ষ্য। আমার রাজনৈতিক জীবনে আমি মানুষদের পাশে নিস্বার্থভাবে থাকার চেষ্টা করেছি এবং বাকি জীবনটাও থাকার জন্য প্রাণপণ চেষ্টা করব। ৬ নং ওয়ার্ড কে একটি আধুনিক আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তোলায় আমার মূল লক্ষ্য।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর ইসির সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক একটি বিজ্ঞপ্তি জারি করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ২০ (২) ধারা অনুযায়ী – ক. পৌরসভা প্রথমবার গঠনের ক্ষেত্রে এই আইন বলবৎ হইবার পরবর্তী ১৮০ দিনের মধ্যে এবং খ. পৌরসভার মেয়াদ শেষ হইবার ক্ষেত্রে উক্ত মেয়াদ শেষ হইবার পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হইবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net