1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পাটগ্রামের বুড়িমারীতে গনপিটুনিতে নিহত জুয়েলের ঘটনায় ১০ জন কে আটক করেছে পুলিশ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে যুবলীগ নেতা আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছাড়ল পুলিশ কুমিল্লায় ঘুমন্ত নারীকে বিএনপি কর্মীর ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল আর আর ল’একাডেমির কৃতিশিক্ষার্থীরদের সংবর্ধনা প্রদান

পাটগ্রামের বুড়িমারীতে গনপিটুনিতে নিহত জুয়েলের ঘটনায় ১০ জন কে আটক করেছে পুলিশ

লাভলু শেখ লালমনিরহাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২ নভেম্বর, ২০২০
  • ২৪৭ বার

গত বৃহস্পতিবার মাগরিব বাদ বুড়িমারী কেন্দ্রীয় জামে মসজিদে কোরঅান অবমাননার গুজব ছড়িয়ে রংপুরের শালবন এলাকার অাব্দুল ওয়াজেদ মিয়ার ছেলে সহীদুননবী জুয়েল কে গনপিটুনি দিয়ে হত্যার পর লাশ পুড়িয়ে ছাই করার ঘটনায় পাটগ্রাম থানা পুলিশ গত ৩দিনে সন্দেহমূলক ১০ জন কে অাটক করেছে। অাটককৃতদের জিজ্ঞাসা- বাদ করা হচ্ছে। তবে রোববার ৫ জন কে জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে এদের ৫ জনের রিমান্ড চেয়েছে। মঙ্গলবার রিমান্ড শুনানী হবে বলে জানা গেছে। অাটককৃত ১০ জনের মধ্যে ৫ জন কে রোববার রাতে বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে সন্দেহমূলক ভাবে অাটক করা হয়।

পাটগ্রাম পুলিশ জিজ্ঞাসা- বাদ করছেন। ঘটনার দিন বুড়িমারী এলাকার জনতা কোরঅান অবমাননার গুজব ছড়িয়ে জুয়েল কে গনপিটুনি দিয়ে হত্যা করে তার লাশ পুড়িয়ে ছাই করা হয়। এঘটনায় পৃথক ৩ টি মামলা হয়েছে। জুয়েল কে হত্যার ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে চাচাতো ভাই সাইফুল ইসলাম বিপ্লব বাদী হত্যা মামলা করেছে। মামলায় ৩১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২/৩ শত জন কে অাসামী করা হয়েছে।, ইউপি পরিষদ ভাংচুরের ঘটনায় বুড়িমারী ইউপি পরিষদের চেয়ারম্যান ও পুলিশসহ সরকারী কমঁকতাঁদের সরকারী কাজে বাধা দেয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এ অালোচিত ঘটনার পর থেকে সরকারী বেসরকারী সংস্হা গুলো পৃথক তদন্ত করেছেন। তাদের তদন্তে কোরঅান অবমাননার মতো কোন ঘটনা ওইদিন ঘটেনি বলে সাংবাদিকদের জানান। জুয়েল রংপুর ক্যান্ডপাবলিক স্কুল এ্যান্ড কলেজের সাবেক লাইব্ররিয়ান সে চাকুরি চ্যুত হন এবং তার মানসিক সমস্যা ছিল। ওই দিন তার বন্ধুসহ বুড়িমারীতে বেড়াতে এসে এমন গুজবের স্বীকার হন। জুয়েলের অাহত বন্ধুর চিকিৎসা লালমনিরহাট সদর হাসপাতালে চলছে। পুলিশি পাহাড়ায়। সোমবার বিকেল ৪ টা ২২ মিনিটে পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মোহন জানান, পৃথক পৃথক অভিযান চালিয়ে গত ৩দিনে ১০ জন কে অাটক করা হয়েছে। খোজেঁ খোজেঁ দায়িব্যাক্তিদের অাটক করে অাইনের অাওতায় নেয়া হবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net