1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজার ঈদগাঁও পোকখালীতে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী সরকারি প্রণোদনার কৃষি উপকরণ ও বৃক্ষ বিতরণ হাটহাজারীতে মাগুরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষের্্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় বেতন-ভাতার দাবিতে এআই টেকনিশিয়ানদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চট্টগ্রাম দোহাজারীতে বিষাক্ত উপাদান দিয়ে আইসক্রিম তৈরির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা সহ মালামাল জব্দ ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য পৌরসভার ৫টি সিলিং ফ্যান প্রদান মাদকমুক্ত সমাজ গড়তে সরকার ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চাকে অগ্রাধিকার দিচ্ছে : প্রতিমন্ত্রী মীর হেলাল সদর দক্ষিণ উপজেলায় পল্লী উন্নয়ন দিবস পালিত ‘আগামী মাস থেকে গুইঙ্গাজুরি খাল, বিজয়পুর খাল খনন শুরু হবে’ নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নইন আবু নাঈম , নিজস্ব প্রতিবেদকঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৫ নভেম্বর, ২০২০
  • ২৫১ বার

বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলা বিশ্বরোড মোড়ে একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে ধাক্কা দেওয়ায় এক শিশুর মৃত্যু ও তিন নারী আহত হয়েছে। নিহত শিশু জান্নাতুল মাওয়া (৭) ফকিরহাট উপজেলার আট্টাকী গ্রামের কবির শেখের কন্যা।

আহতরা হলেন, ফকিরহাট উপজেলার আট্টাকী গ্রামের জাকিয়া বেগম (৪৫), শিরিনা (২৪) এবং সাথী (১৮)। চায়ের দোকানি জাকিয়া বেগমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

ফকিরহাট থানার ওসি খায়রুল আনাম জানান, খুলনা থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা সার বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের এক চায়ের দোকানে ঢুকে পড়ে। ট্রাকের ধাক্কায় ওই দোকানে থাকা শিশু জান্নাতুল মাওয়া ঘটনাস্থলেই মারা যায়। আহত তিনজনকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে তবে চালক ও হেলপারকে আটক করা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net