1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হযরত মোহাম্মদ (সা:) এর নামে বঙ্গচিত্র প্রদর্শন ডেমরায় হাজারও ধর্মপ্রাণ মুসলমানদের মানববন্ধন ও প্রতিবাদ সভা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে যুবলীগ নেতা আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছাড়ল পুলিশ কুমিল্লায় ঘুমন্ত নারীকে বিএনপি কর্মীর ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল

ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হযরত মোহাম্মদ (সা:) এর নামে বঙ্গচিত্র প্রদর্শন ডেমরায় হাজারও ধর্মপ্রাণ মুসলমানদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

মো.বশির উদ্দিন/ডেমরা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২ নভেম্বর, ২০২০
  • ৩০৮ বার

ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হযরত মোহাম্মদ (সা:) এর নামে বঙ্গচিত্র প্রদর্শন করার প্রতিবাদে রাজধানীর ডেমরায় হাজারও ধর্মপ্রাণ মুসলমানদের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ডেমরা থানা এলাকার সর্বস্তরের তাওহিদী জনতা ও রাসূল প্রেমিকদের আয়োজনে সোমবার বিকালে রানীমহলের ঢাল থেকে বড়ভাঙ্গা পর্যন্ত ২ কিলোমিটার সড়কজুড়ে এ কর্মসূচী পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৬৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী মুহাম্মদ ইবরাহীম। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ডেমরা থানা ইমাম ঐক্য পরিষদের চেয়ারম্যান মাওলানা আজহারুল ইসলাম আজমী, স্থানীয় তানজিমুল মিল্লাত মাদরাসার পরিচালক মাওলানা মানসুর আহম্মেদ সাকিন ও দারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা মোজাম্মেল হোসাইন প্রমূখ।

এ মানববন্ধন ও প্রতিবাদ সভার মাধ্যমে বক্তা ও ব্যথিত মুসলমানরা বাংলাদেশ সরকারের কাছে ৫ দফা ঈমানি দাবি জানিয়েছেন। দাবিগুলো হচ্ছে-বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ফ্রান্স সরকারের বিরুদ্ধে আনুষ্ঠানিক নিন্দা জানাতে হবে, ফ্রান্স সরকারের সাথে বাংলাদেশ সরকারের সবরকম কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে, ইসলাম ও রাসূল (সা:) কে অবমাননার জন্য ফ্রান্স রাষ্ট্রপতিকে প্রকাশ্যে বিশ্ব মুসলমানদের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, অবিলম্বে ওআইসি তে ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব জ্ঞাপন করতে হবে ও বাংলাদেশে ইসলাম ও মহানবী (সা:) এর বিরুদ্ধে কটুক্তি বন্ধে কঠোর শাস্তির আইন প্রনয়ন করতে হবে। এদিকে ওই কর্মসূচীতে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানরা অংশগ্রহন করেন। পরিশেষে দোয়ার মাধ্যমে কর্মসূচীর সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net