1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালী উপজেলা হাসপাতালে দুধর্ষ চুরি - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

বাঁশখালী উপজেলা হাসপাতালে দুধর্ষ চুরি

শিব্বির আহমদ রানা, বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০
  • ২৩৮ বার

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা হাসপাতালের পরিবার পরিকল্পনা কার্যালয়ে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ নভেম্বর) গভীর রাতে উপজেলা হাসপাতালের পরিবার পরিকল্পনা কার্যালয়ের হলরুমের জানালার গ্রিল কেটে চোরের দল ভিতরে ডুকে হিসাব বিভাগের অফিসের সহকারী কাম কম্পিউটার অপারেটর রুমে ডুকে আলমারির তালা ভেঙ্গে নগদ টাকাসহ বিভিন্ন কাগজপত্র নিয়ে যায় বলে জানিয়েছেন হাসপাতাল কতৃপক্ষ।

বাঁশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কার্মকর্তা ডা. শ্যামলী দাশ জানান, ‘মঙ্গলবার বিকাল ৪ টায় আমরা অফিস করে চলে যাই।পরের দিন বুধবার সকালে অফিসে এসে দেখি হলরুমের জানালার গ্রিল কেটে চোরের দল হাসপাতাল ভবনের আমার কক্ষ সহ হিসাব বিভাগে ডুকে চুরির ঘটনা ঘটায়। এসময় তারা হিসাব বিভাগের কক্ষে ঢুকে আলমারি থেকে ৭৫ হাজার নগদ টাকাসহ বিভিন্ন মালামাল ও কাগজপত্র নিয়ে যায়। তাছাড়া বেশকিছু কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে দেয় চোরের দল।’

তিনি আরো বলেন, ‘চুরির ঘটনায় আমি লিখিত ভাবে বাঁশখালী থানা, উপজেলা প্রশাসন সহ আমাদের উর্দ্ধতন কর্মকর্তাদের কে অবহিত করেছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net