1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাটে মহিষ প্রজনন ও উন্নয়ন খামারে নতুন অর্থ বছরে খাবার সরবরাহ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে যুবলীগ নেতা আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছাড়ল পুলিশ কুমিল্লায় ঘুমন্ত নারীকে বিএনপি কর্মীর ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল আর আর ল’একাডেমির কৃতিশিক্ষার্থীরদের সংবর্ধনা প্রদান

বাগেরহাটে মহিষ প্রজনন ও উন্নয়ন খামারে নতুন অর্থ বছরে খাবার সরবরাহ

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২ নভেম্বর, ২০২০
  • ৩১১ বার

দেশের এক মাত্র মহিষ প্রজনন ও উন্নয়ন খামারে ২০২০-২১ অর্থ বছরের জন্য নতুন করে খাবার সরবরাহ শুরু হয়েছে। নবনিযুক্ত নতুন ঠিকাদার মেসার্স করিম ট্রেডার্স সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এই খাবার সরবরাহ শুরু করেছে। এসময় বাগেরহাট জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. লুৎফর রহমান, মহিষ প্রজনন ও উন্নয়ন খামারের ব্যবস্থাপক ডা. মোঃ শরিফুল ইসলাম, ফকিরহাট উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. পুস্পেন শিকদার, মেসার্স করিম ট্রেডার্সের স্বত্তাধীকারি ওমর আলী মুন্নাসহ খামারের কর্মকর্তা কর্মচারিরা উপস্থিত ছিলেন।

ঠিকাদার ওমর আলী মুন্না বলেন, নতুন অর্থ বছরে অনলাইন দরপত্রের মাধ্যমে আমরা মহিষ প্রজনন খামারে খাদ্য সরবরাহের অনুমোদন পেয়েছি। প্রথম দিনে আমরা ৪ হাজার ৮ কেজি খড় সরবারহ করেছি। আগামী ১৫ নভেম্বর পর্যন্ত আমরা এক লক্ষ ১৪ হাজার কেজি খড় সরবরাহ করব। খামারের চাহিদা অনুযায়ী আমরা আরও খাবার সরবরাহ করব।

মহিষ প্রজনন ও উন্নয়ন খামারের ব্যবস্থাপক ডা. মোঃ শরিফুল ইসলাম বলেন, আমরা ল্যাব টেস্টের মাধ্যমে আমরা এই ঠিকাদারের প্রথম চালানের খড় গ্রহন করেছি। খাদ্যের মান ঠিক রয়েছে। আমাদের চাহিদা অনুযায়ী এর পরের গুলোও খাদ্যের মান ঠিক রেখে ঠিকাদারকে সরবরাহ করার জন্য বলেছি।
স্থানীয়রা জানান ইতি পূর্বে দেশের একমাত্র মহিষ প্রজনন খামারের খাদ্য নিয়ে নানা বিতর্কের সৃষ্টি হয়েছিল। অনেক অভিযোগও ছিল খাবার নিয়ে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net