1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাট জেলার কচুয়ায় ৬’শ বছরের ঐহিত্যবাহী শিববাড়ি মন্দিরের সম্প্রসারিত ভবনের কাজ শুরু - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

বাগেরহাট জেলার কচুয়ায় ৬’শ বছরের ঐহিত্যবাহী শিববাড়ি মন্দিরের সম্প্রসারিত ভবনের কাজ শুরু

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০
  • ২৯৬ বার

বাগেরহাট জেলার, কচুয়া উপজেলার শিবপুরে ৬’শ বছরের ঐতিহ্যবাহী শিববাড়ি শিবমন্দিরের সম্প্রসারিত ভবনের কাজ শুরু হয়েছে। শুক্রবার দুপুরে বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজচন্দ্র রায় এই সম্প্রসারিত ভবন নির্মান কাজের উদ্বোধন করেন। এসময় শিববাড়ি শিবমন্দিরের উপদেষ্টা সাংবাদিক বাবুল সরদার, কমিটির সভাপতি সুবোধ চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক প্রদীপ বসু শন্তু, সহ-সভাপতি বিষ্ণপদ দেবনাথ, মন্দিরের পুরোহিত সুজন ব্যানার্জী, ভক্ত সুশান্ত দাস সাহেব, সুভাষ পাল, গোপাল দেবনাথ, তুষার কান্দি দাস, কালিপদ পাইক, অধ্যক্ষ গৌর কৃষ্ণ দাস ব্রক্ষ্মচারী, সুশান্ত দাস সাহেব, নারায়ন চন্দ্র বিশ্বাস, গোবিন্দ হালদার-সহ পূজারী ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে মন্দির প্রাঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাত্যুষ্পুুত্র বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও তার পরিবারের সকলের সুস্থ্যতা কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। উপস্থিত সকলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ হেলাল উদ্দিন ও তার পরিবারের সকলের দীর্ঘায়ু কামনা করেন।

কচুয়া উপজেলার শিবপুরে খানজাহান আমলে এই মন্দির নির্মান করা হয়। পরবর্তীতে বিভিন্ন সময় মন্দিরের সংস্কার সাধিত হয়। বিখ্যাত ঠাকুর দিঘি (খাঞ্জেলি দিঘি) খননের সময় প্রাপ্ত দূর্লভ বৌদ্ধ মূর্তি ছিল এই মন্দিরে। যা ১৯৭১ সালে ঢাকা বৌদ্ধ বিহারে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে ওই মূর্তির আদলে পাথর দিয়ে এই মন্দিরের মূল মূর্তি করা হয়। স্বাধীনতার পর থেকে প্রতিনিয়ত এই মন্দিরে ভক্ত ও দর্শনার্থী বৃদ্ধি পাচ্ছে। যার ফলে কর্তৃপক্ষ মূল মন্দিরকে ঘীরে আরও ১হাজার ৮‘শ বর্গফুটের নতুন ভবন নির্মানের উদ্যোগ নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net