1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাট জেলার চিতলমারীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হাটহাজারী উপজেলা শাখার মে দিবস পালন সাতকানিয়ায় বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কুমিল্লা মেধাবৃত্তি এসোসিয়েশনের উদ্যোগে দুই শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা ঈদগাঁওয়ে হত্যা মামলার আসামি গ্রেফতার কুমিল্লা ইপিজেড এর বিষাক্ত বর্জ্য খালে প্রবাহ বন্ধ করতে হবে :  মনিরুল হক চৌধুরী এমপি  একটি কালভার্ট হলে ভিক্টোরিয়া কলেজের জলাবদ্ধতা কমে যাবে : কৃষিমন্ত্রী ঢাকা-সিলেট রুটে ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : প্রধানমন্ত্রী কক্সবাজারের ঈদগাঁওয়ে অপহৃত যুবক উদ্ধার, গ্রেফতার-৩ ক্ষতিগ্রস্থ কৃষকদের মানববন্ধন ৫০০ একর জমির মুগডাল বিনষ্ট,কোটি টাকার ক্ষতির আশংকা সাতকানিয়ায় মে দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ

বাগেরহাট জেলার চিতলমারীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০
  • ২১৯ বার

বাগেরহাট জেলার, চিতলমারী থানা পুলিশ মোঃ সুমন শেখ (৩২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। বুধবার সকালে চিতলমারী বিটিসিএল (বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানী লিমিটেড) অফিস চত্বরের একটি বাবলা গাছ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত সুমন শেখ খুলনার সোনাডাঙ্গা থানার বাদলবাড়ি রোডের গোলাম রসুলের ছেলে। সে চিতলমারী রাস্তার উন্নয়ন কাজে নিয়োজিত রোলারের হেলপার ছিল।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরিফুল হক মৃতের পরিচয় নিশ্চিত করে জানান, সকাল ৭ টার দিকে বিটিসিএল অফিস চত্বরের বাবলা গাছে এক যুবকের মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও বাগেরহাট ফায়ার সার্ভিসের সদস্যরা মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net