1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাট জেলার ফকিরহাটে উপজেলা যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

বাগেরহাট জেলার ফকিরহাটে উপজেলা যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ২২৬ বার

বাগেরহাট জেলার, ফকিরহাটে বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বিকেল ৪টায় আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এরপূর্বে শান্তির পায়রা কবুতর, বেলুন ও ফেষ্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অপর দিকে যুবলীগের উদ্যোগে এদিন বিকালে আট্টাকা স্কুল মাঠে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দীন ও তার সহধর্মিনী রুপা চৌধুরীর আশু রোগমুক্তি কামনা করে দোয়া মহাফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক আলহাজ্ব শেখ ওয়াহিদুজ্জামান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শিরিনা আক্তার, যুগ্ম সম্পাদক ফকির কওসার আলী, মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ মো: খায়রুল আনাম, ইউপি চেয়ারম্যান মো: রেজাউল করিম ফকির, আওয়ামী লীগ নেতা মো: লিয়াকত হোসেন, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি শেখ সিরাজুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা সৈয়দ আব্দুল্লাহ আল-মামুন, শেখ আ: রহমান, শাহ ওবাইদুল্লাহ নোমান, ফারজানা আক্তার সেতু, কাজী নাঈম হাসান, শেখ রেজাউল ইসলাম, জামান হোসেন, মো; রফিকুল ইসলাম, মো: রেজাউল ইসলাম, ফিরোজুল ইসলাম, শেখ সাঈদুজ্জামান নাজু, সুমন মল্লিক, মাহফুজুর রহমান বাবু, কাজি রিয়াজ উদ্দিন স্বপন, অজয় দাশ, জাহিদুল ইসলাম, মো: সেলিম, মো: তরিকুল ইসলাম, জয়দেক দে, কাজি মশিউর রহমান সুজন সরদার, সরদার রবিউল ইসলাম, সঞ্জিত মন্ডল, সাহাবুদ্দিন সাবু, শুভেন্দু রায় চৌধুরী ও কামাল হোসেন সহ দলীয় বিভিন্ন নেতা-কর্মী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net