1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাট জেলার মোরেলগঞ্জে মাদরাসা সুপারের বিরুদ্ধে স্থানীয়দের বিক্ষোভ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

বাগেরহাট জেলার মোরেলগঞ্জে মাদরাসা সুপারের বিরুদ্ধে স্থানীয়দের বিক্ষোভ

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৭ নভেম্বর, ২০২০
  • ২৫১ বার

বাগেরহাট জেলার, মোরেলগঞ্জে একটি দাখিল মাদরাসার সুপারের অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয়রা। শনিবার বেলা ১১টায় পঞ্চকরণ সিরাজ স্মৃতি দাখিল মাদরাসা চত্বরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারিরা মাদরাসা সুপার মো. আব্দুস সোবাহান এর বিরুদ্ধে মাদরাসা পরিচালনায় নানা অনিয়ম, মাদরাসার নামে পাওয়া পানির ট্যাঙ্কি আত্মসাৎ, শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা নিয়মিত না দেওয়া, মাদরাসার পক্ষে অবৈধভাবে অন্যের জমি দখল ও টাকার বিনিময়ে কর্মচারি নিয়োগের অভিযোগ তোলেন।

বিক্ষোভ সমাবেশে ওবায়দুর রহমান তালুকদার, অধ্যাপক মাইনুল শিকদার, শাহীন হাওলাদার, আব্দুস সোবাহান মিয়া, লাভলী বেগম প্রমুখ বক্তৃতা করেন। তারা বলেন, মাদরাসা সুপার আয়া ও নৈশ প্রহরী নিয়োগ দেওয়ার কথা বলে একাধিক ব্যাক্তির নিকট থেকে টাকা নিয়েছেন। ইমরান শেখকে নৈশ প্রহরী পদে নিয়োগের কথা বলে দেড় লাখ ও লাভলী বেগমকে আয়া পদে চকুরি দেওয়ার কথা বলে দু’দফায় এক লাখ টাকা নিলেও তাদেরকে চাকুরি দেননি। টাকাও ফেরত দেননি।

গত বুধবার গোপনে অপর দু’জনের নিকট থেকে অতিরিক্ত টাকা নিয়ে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন বিক্ষোভকারিরা। লাভলী বেগম এবিষয়ে বিভিন্ন দপ্তরে লিখিতভাবেও অভিযোগ দায়ের করেছেন।

এ সম্পর্কে জানতে চাইলে সুপার মো. আব্দুস সোবাহান বলেন, এসব অভিযোগেরে কোন ভিত্তি নেই। টাকার লেনদেন ছাড়াই আয়া ও নৈশ প্রহরী পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net