1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাট জেলার রামপালে গীর্জাসহ ১১টি বসতঘর ভষ্মিভূত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য পৌরসভার ৫টি সিলিং ফ্যান প্রদান মাদকমুক্ত সমাজ গড়তে সরকার ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চাকে অগ্রাধিকার দিচ্ছে : প্রতিমন্ত্রী মীর হেলাল সদর দক্ষিণ উপজেলায় পল্লী উন্নয়ন দিবস পালিত ‘আগামী মাস থেকে গুইঙ্গাজুরি খাল, বিজয়পুর খাল খনন শুরু হবে’ নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন

বাগেরহাট জেলার রামপালে গীর্জাসহ ১১টি বসতঘর ভষ্মিভূত

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০
  • ৩০৮ বার

বাগেরহাট জেলার, রামপালের গিলাতলা বাজারে বুধবার গভীর রাতে খ্রীষ্টান সম্প্রদায়ের ১১টি বসতঘর ও একটি গীর্জা আগুনে পুড়ে সম্পূর্নভাবে ভষ্মিভূত হয়েছে। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে রামপাল উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস, বাঁশতলী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোহাম্মদ আলী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মতিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাবার ও কম্বল বিতরণ করেন।

এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তাবায় কর্মকর্তা জানান, তাৎক্ষনিকভাবে প্রায় ১৮ থেকে ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি জানান, আমরা তাৎক্ষনিকভাবে খাদ্য ও কম্বল বিতরণ করেছি এবং জেলা প্রশাসন বরাবর ক্ষতি নিরুপন করে বরাদ্দ চাওয়া হয়েছে। অপরদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ডক্টর শেখ ফরিদুল ইসলামের পক্ষ থেকে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোস্তফা কামাল পাটোয়ারী ক্ষতি গ্রস্তদের মাঝে খাবারের জন্য আর্থিক অনুদান বিতরণ করেন।

এ সময় তার সাথে ছিলেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক কাজি জাহিদুল ইসলাম, বাশতলী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুল্লাহ আজমি, কাজি অজিয়ার রহমান, আলমগীর কবির বাচ্চু, মোঃ ফিরোজ কবির প্রমূখ।
প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net