1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মহানবী (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে মোল্লাহাটে বিক্ষোভ মিছিল - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

মহানবী (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে মোল্লাহাটে বিক্ষোভ মিছিল

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০
  • ২৯০ বার

ফ্রান্সে মহানবী (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করায় বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কওমী ওলামায়ে কেরাম পরিষদ এর আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০.৩০ সময় মোল্লাহাটের বোয়ালিয়া বাস স্ট্র্যান্ডের খুলনা-মাওয়া মহাসড়কে দলে দলে ধর্মপ্রাণ মুসল্লিরা বিক্ষোভ মিছিল নিয়ে প্রতিবাদ সমাবেশে অংশ গ্রহন করেন। ঘন্টাব্যাপি এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে হাজার হাজার মুসল্লিরা অংশ গ্রহন করেন।

মিছিল শেষে প্রতিবাদ সভায় মোল্লাহাট কওমী ওলামে কেরাম এর সভাপতি ও উদয়পুর হালিমিয়া মাদ্রাসার মুহতামিম হাঃ মাওলানা আহম্মদ ইকবাল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, বড়ঘাট কবরস্থান মাদ্রাসার মুহতামিম হাঃ মাওলানা হাফিজুর রহমান, কাচনা দারিয়ালা মাদ্রাসার মুহতামিম হাঃ মাওলানা আব্দুল্লাহ, গাংনী মাদ্রাসার মুহতামিম হাঃ মাওলানা হেদায়েত উল্লাহ ,গাওলা মাদ্রাসার মুহতামিম মাওলানা নিজাম উদ্দিন, বড়ঘাট কবরস্থান মাদ্রাসার মুহাদ্দিছ মাওলানা আতাউল্লাহ, ভান্ডারখোলা মাদ্রাসার মুহতামিম আঃ কারিম, কোদালিয়া মাদ্রাসার মুহতামিম কিবরিয়া প্রমুখ।

বক্তারা এসময় ফ্রান্সের সকল পন্য বয়কটের আহবান জানিয়ে বিশ্বের মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। তারা বলেন, অবিলম্বে ফ্রান্সের প্রধানমন্ত্রীকে মুসলিম জাতীর কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অন্যথায় এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ সারা দেশে চলবে। পরে বিশ্ব শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net