1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার দ্বারিয়াপুর দরবার শরীফের পীরজাদা মরহুম হাসান আবদুল কাইয়ুম-এর চেহলাম অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাদকমুক্ত সমাজ গড়তে সরকার ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চাকে অগ্রাধিকার দিচ্ছে : প্রতিমন্ত্রী মীর হেলাল সদর দক্ষিণ উপজেলায় পল্লী উন্নয়ন দিবস পালিত ‘আগামী মাস থেকে গুইঙ্গাজুরি খাল, বিজয়পুর খাল খনন শুরু হবে’ নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী

মাগুরার দ্বারিয়াপুর দরবার শরীফের পীরজাদা মরহুম হাসান আবদুল কাইয়ুম-এর চেহলাম অনুষ্ঠিত

মােঃ সাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০
  • ২৭৫ বার

মাগুরা শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর দরবার শরীফের গদ্দীনশীন পীর সাহেব কেবলা অধ্যাপক আল্লামা শাহ সূফী আলহাজ্ব আবুল হাসান মুহাম্মদ আব্দুল কাইয়ুম (৭৫) এর চেহলাম ১৩ নভেম্বর শুক্রবার বাদ জুময়া দ্বারিয়াপুর দরবার শরীফে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বাদ জুমা দরবার শরীফে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তিনি গত ৬ অক্টোরবর ইন্তেকাল করেছেন।
পীর হাসান আবদুল কাইয়ুমের বড় সাহেবজাদা পীর আরিফ বিল্লাহ মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, কাজী আহসান হাবিব, খরকির পীর সাহেব কামরুল হাসান হাসু, ভান্ডারিয়ার পীর মুফতী মাওলানা মুহাম্মাদ কাজী আবু বকর সিদ্দীক নেছারী, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন কাননসহ আরো অনেকে। দোয়া পরিচালনা করেন পীরজাদা আরিফ বিল্লাহ মিঠু।

উল্লেখ্য, অধ্যাপক হাসান আবদুল কাইয়ুম ছিলেন দ্বারিয়াপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা হযরত মাওলানা শাহসূফি তোয়াজউদ্দিন আহমেদ (রঃ) এর বড় ছেলে। বিশিষ্ট ছড়াকার আবু সালেহ তার ছোট ভাই।
তিনি শ্রীপুর ডিগ্রি কলেজে শিক্ষকতা দিয়ে তাঁর কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে মাগুরা সরকারি হোসেন শহীদ সোরহওয়ার্দী কলেজে শিক্ষক হিসেবে নিযুক্ত হন। সর্বশেষ তিনি ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক হিসেবে অবসর গ্রহণ করেন। তিনি দেশের বিভিন্ন টেলিভিশন ও বেতারে ইসলামী চিন্তাবিদ হিসেবে আলোচনায় অংশগ্রহণ করতেন।
বাংলাদেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হিসেবে দেশের বিভিন্ন জাতীয় দৈনিক, সাপ্তাহিক ও মাসিক পত্রিকায় তার অসংখ্য প্রবন্ধ রয়েছে। ইলমে তাসাউফসহ তার রচিত একাধিক গ্রন্থ রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net