1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে ইকো পার্ক নির্মাণের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে যুবলীগ নেতা আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছাড়ল পুলিশ কুমিল্লায় ঘুমন্ত নারীকে বিএনপি কর্মীর ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল আর আর ল’একাডেমির কৃতিশিক্ষার্থীরদের সংবর্ধনা প্রদান

মাগুরার শ্রীপুরে ইকো পার্ক নির্মাণের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

মােঃ সাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২ নভেম্বর, ২০২০
  • ২৫২ বার

মাগুরার শ্রীপুর উপজেলার কমলাপুর গ্রামের জনবসতিপূর্ণ এলাকায় গড়াই নদীর তীরে সরকারি খাস জমিতে ইকো পার্ক নির্মাণের প্রতিবাদে ২ নভেম্বর সোমবার সকালে মানববন্ধন করেছে গ্রামবাসী। মানববন্ধনে কমলাপুর গ্রামের বিভিন্ন শ্রেণিপেশার নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

কমলাপুর গ্রামের বাসিন্দা ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আলী রেজা, আরিফুর রহমান, আসলাম হোসেনসহ অনেকে জানান, আনুমানিক চার পুরুষ আগে গড়াই নদী থেকে ভেসে উঠা চর যার যার জমির মাথায় সে সে ভোগ দখল করে আসছে। এখানে ত্রিশ-চল্লিশ বছরের গাছ পালা, ফসলি জমি রয়েছে। কিন্তু হঠাৎ করে কিছু দিন আগে ভূমি অফিসের লোকজন এসব জমিকে খাস জমি হিসেবে চিহৃিত করে সাইনবোর্ড টাঙিয়ে গেছে এখানে ইকো পার্ক হবে বলে। এখন নাকি আবার রাস্তা তৈরি করবে। এখানে পাকা রাস্তা, বেরিবাঁধের রাস্তা রয়েছে তারপরেও কেন নতুন করে জমির মাঝ দিয়ে রাস্তা নির্মাণ করা হবে তা আমাদের বোধগম্য নয়। এখানে পার্ক বা গুচ্ছগ্রাম জাতীয় কোন কিছু হলে মাদকের হাট বসবে, বিভিন্ন শ্রেণির মানুষের আনাগোনায় গ্রামের ঐতিহ্য নষ্ট হবে। আমরা এ বিষয়ে ইউএনও ও ডিসি মহোদয়ের সঙ্গে আলোচনায় বসবো।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর বলেন, কমলাপুর গ্রামের নদীর তীরে সাড়ে ৯ একর জমি খাস খতিয়ানের অন্তর্ভুক্ত রয়েছে। ওখানে অবৈধভাবে কিছু লোক জমিগুলো দখল করে আছে। তাদের সঙ্গে এ বিষয়টি নিয়ে আলোচনার জন্য সেখানে ওই ইউনিয়নের চেয়ারম্যানকে নিয়ে বসার কথা ছিল। কিন্তু তার আগেই মানববন্ধন করাটা অনাকাঙ্খিত।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net