1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাদরাসা পরিচালকের বাড়িতে হামলা : দূর্বৃত্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার আশ্বাস ওসির - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হাটহাজারী উপজেলা শাখার মে দিবস পালন সাতকানিয়ায় বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কুমিল্লা মেধাবৃত্তি এসোসিয়েশনের উদ্যোগে দুই শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা ঈদগাঁওয়ে হত্যা মামলার আসামি গ্রেফতার কুমিল্লা ইপিজেড এর বিষাক্ত বর্জ্য খালে প্রবাহ বন্ধ করতে হবে :  মনিরুল হক চৌধুরী এমপি  একটি কালভার্ট হলে ভিক্টোরিয়া কলেজের জলাবদ্ধতা কমে যাবে : কৃষিমন্ত্রী ঢাকা-সিলেট রুটে ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : প্রধানমন্ত্রী কক্সবাজারের ঈদগাঁওয়ে অপহৃত যুবক উদ্ধার, গ্রেফতার-৩ ক্ষতিগ্রস্থ কৃষকদের মানববন্ধন ৫০০ একর জমির মুগডাল বিনষ্ট,কোটি টাকার ক্ষতির আশংকা সাতকানিয়ায় মে দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ

মাদরাসা পরিচালকের বাড়িতে হামলা : দূর্বৃত্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার আশ্বাস ওসির

কে এম ইউছুফ [হাটহাজারী] চট্টগ্রাম :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০
  • ২৪৭ বার

হাটহাজারী অন্যতম কওমি মাদরাসা ফতেপুর নাছেরুল ইসলামের মুহতামিম মাওলানা মাহমুদুল হাসানের বাড়িতে ইটপাটকেল ছুড়েছে দূর্বৃত্তরা।

বুধবার (১৮ নভেম্বর) ভোর ৪টার দিকে সংঘবদ্ধ সন্ত্রাসী দল বাসায় ইট পাটকেল নিক্ষেপ করে। এতে তাঁর বাড়ির জানালার কাঁচ ভেঙ্গে দেয়। আওয়াজ পেয়ে পাশের বাড়ির লোকজন এগিয়ে এলে দূর্বৃত্তরা পালিয়ে যায়।

আল্লামা মাহমুদুল হাসান জানান- এর আগে রাত ১১টার দিকে তাঁর ভাতিজা হাফেজ হুজাইফা মাদরাসা থেকে সামান্য দূরত্বে বাসায় যাওয়ার পথে ইসলামিয়াহাট কেন্দ্রীয় মসজিদ বরাবর আসলে ৯/১০ জনের একটি দল অতর্কিতভাবে তাকে হামলার জন্যে ধাওয়া করেছিলো, তবে সে পালিয়ে বাঁচে’

তিনি বলেন- অনেকে ধারণা করছে- পরবর্তিতে ভোর ৪ টার সময় দূরবর্তী মকবুল ফকিরের মাজারের অনুষ্ঠান থেকে যাওয়ার সময় এদের কেহই বাড়িতে ইট-পাটকেল ছুড়েছে’

প্রবীণ আলেম মাওলানা মাহমুদুল হাসান হেফাজতে ইসলাম বাংলাদেশের নবঘোষিত কমিটিতে সহকারী মহাসচিব হিসেবে রয়েছেন। এছাড়া তিনি আল আমিন সংস্থা’র সভাপতি।
এমন ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন- বিভিন্ন কওমি মাদরাসার মুহতামিমগণ এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। তদন্ত করে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন তারা।

এদিকে খবর পেয়ে আজ বিকেল ৪টায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন হাটহাজারী মডেল থানার নব যোগদানকৃত অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম ও স্থানীয় চেয়ারম্যান এডভোকেট মো. শামিম। ছিলেন ওসি (তদন্ত) রাজিব শর্মা এবং স্থানীয় ব্যক্তিরা।

ওসি এসময় মাও. মাহমুদুল হাসান থেকে ঘটনার বিবরণ শোনেন এবং এমন ন্যক্কারজনক ঘটনায় জড়িতদের দ্রুতই আইনের আওতায় আনার আশ্বাস দেন এবং সবাইকে ধৈর্য্য ও শান্ত থাকার পরামর্শ দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net