1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানিকছড়িতে কারিতাস এগ্রো-ইকোলজি ফোরামের সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হাটহাজারী উপজেলা শাখার মে দিবস পালন সাতকানিয়ায় বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কুমিল্লা মেধাবৃত্তি এসোসিয়েশনের উদ্যোগে দুই শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা ঈদগাঁওয়ে হত্যা মামলার আসামি গ্রেফতার কুমিল্লা ইপিজেড এর বিষাক্ত বর্জ্য খালে প্রবাহ বন্ধ করতে হবে :  মনিরুল হক চৌধুরী এমপি  একটি কালভার্ট হলে ভিক্টোরিয়া কলেজের জলাবদ্ধতা কমে যাবে : কৃষিমন্ত্রী ঢাকা-সিলেট রুটে ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : প্রধানমন্ত্রী কক্সবাজারের ঈদগাঁওয়ে অপহৃত যুবক উদ্ধার, গ্রেফতার-৩ ক্ষতিগ্রস্থ কৃষকদের মানববন্ধন ৫০০ একর জমির মুগডাল বিনষ্ট,কোটি টাকার ক্ষতির আশংকা সাতকানিয়ায় মে দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ

মানিকছড়িতে কারিতাস এগ্রো-ইকোলজি ফোরামের সভা অনুষ্ঠিত

মো. ইসমাইল হোসেন, মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:-

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০
  • ২৩২ বার

মানিকছড়িতে কারিতাসের উদ্যোগে এগ্রো-ইকোলজি ফোরামের সভা অনুষ্ঠিত।

বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ’র সভাপতিত্বে ও কারিতাস মাঠ কর্মকর্তা মো. সোলায়মান’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি অফিসার মো. নাজমুল ইসলাম মজুমদার, কারিতাস কর্মসূচী কর্মকর্তা রুপসা দাস, কারিতাস-কাবিদাং এ্যাকজিকিউটিভ লালসা চাকমা, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, রেঞ্জ কর্মকর্তা সঞ্জয় হাওলাদার প্রমূখ।

সভার শুরুতেই বিগত বছরের কার্যক্রম তুলে ধরেন মাঠ কর্মকর্তা মো. সোলায়মান। এছাড়াও বান্দরবান আঞ্চলিক কর্মকর্তা (কর্মসূচী কর্মকর্তা) রুপসা দাস কারিতাসের সার্বিক কার্যক্রম তুলে ধরেন।
পরে উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মো. নাজমুল ইসলাম মজুমদার, রেঞ্জ কর্মকর্তা, সঞ্জয় হাওলাদার, মানিকছড়ি প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, মানিকছড়ি বাজার ব্যবসায়ী প্রতিনিধি রুপেন পাল প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান বলেন, কারিতাস পেপ-সিএইচটি প্রকল্পের মাধ্যমে মানিকছড়ি উপজেলার প্রত্যন্তঞ্চলের কৃষকরা বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করছে। পাশাপাশি তাদের দেয়া পরামর্শ মোতাবেক কাজ করার ফলে কৃষকরা বেশ লাভবান হচ্ছে। তাদের এ ধারা অব্যহত রেখে উপজেলার কৃষকের ভাগ্য উন্নয়নে অগ্রনি ভূমিকা পালন করবে বলে তিনি মনে করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net