1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানিকছড়িতে বিনা ধান-১৬ মাঠ দিবস ও ফসল কাটা অনুষ্ঠান - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাদকমুক্ত সমাজ গড়তে সরকার ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চাকে অগ্রাধিকার দিচ্ছে : প্রতিমন্ত্রী মীর হেলাল সদর দক্ষিণ উপজেলায় পল্লী উন্নয়ন দিবস পালিত ‘আগামী মাস থেকে গুইঙ্গাজুরি খাল, বিজয়পুর খাল খনন শুরু হবে’ নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী

মানিকছড়িতে বিনা ধান-১৬ মাঠ দিবস ও ফসল কাটা অনুষ্ঠান

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:-

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০
  • ২৯৩ বার

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনিস্টিটিউট (বিনা) কর্তৃক উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্পকালীন আমন ধানের জাত বিনা ধান-১৬ মাঠ দিবস ও ফসল কর্তন অনুষ্ঠান-২০ অনুষ্টিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় উপজেলার ভোলাছোলা বিলে উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা সুমন গুপ্ত’র সঞ্চলনায় এবং কৃষি কর্মকর্তা মো. নাজমুল ইসলাম মজুমদার’র সভাপতিত্বে অনুষ্ঠিত বিনা ধান-১৬ মাঠ দিবস ও ফসল কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক কৃষিবিদ মো. মর্তুজা আলী। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনিস্টিটিউট (বিনা) উপকেন্দ্রের খাগড়াছড়ি’র সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা এ.বি.এম শফিউল আলম, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নান ও সাংবাদিক মো. ইসমাইল হোসেন ও কৃষক প্রতিনিধি কংচাইরী মারমা প্রমূখ।

কর্মসূচীর শুরুতে অতিথি’রা বিনা ধান-১৬ এর ফসল কাটেন। এ সময় তারা বিনার উৎপাদিত ধান দেখে সন্তুোষ প্রকাশ করেন।

পরে ভোলাছোলা বাজারে সমবেত কৃষকদের নিয়ে অনুষ্টিত হয় মাঠ দিবসের অনুষ্ঠান। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা অঞ্জন কুমার নাথ। পরে বিনা’র উপকেন্দ্র খাগড়াছড়ি’র সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা এ.বি.এম শফিউল আলম ও উপ-পরিচালক কৃষিবিদ মো. মর্তুজা আলী কৃষকদের উদ্দেশ্যে বলেন, কৃষি প্রধান বাংলাদেশের প্রাণ হলো কৃষক। কৃষক বাঁচলে, দেশ বাঁজবে আর খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হবে জাতি। তাই কৃষক ভাই’রা বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনিস্টিটিউট (বিনা) কর্তৃক উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্পকালীন আমন ধানের জাত বিনাধান-১৬, বিনাধান-১৯ এবং বিনা সরিষা-৯ সহ নতুন নতুন উদ্ভাবিত বীজ রোপন করে বেশ লাভবান হওয়ার সুযোগ রয়েছে। হেক্টর প্রতি সাড়ে ৫ টন ধান উৎপাদন কেবল বিনা’র পক্ষেই সম্ভব। অন্য কোন জাতের ধানে অল্প সময়ে এটা সম্ভব না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net