1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানিকছড়িতে রেডক্রিসেন্টের উদ্যোগে ফুড প্যাকেজ বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হাটহাজারী উপজেলা শাখার মে দিবস পালন সাতকানিয়ায় বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কুমিল্লা মেধাবৃত্তি এসোসিয়েশনের উদ্যোগে দুই শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা ঈদগাঁওয়ে হত্যা মামলার আসামি গ্রেফতার কুমিল্লা ইপিজেড এর বিষাক্ত বর্জ্য খালে প্রবাহ বন্ধ করতে হবে :  মনিরুল হক চৌধুরী এমপি  একটি কালভার্ট হলে ভিক্টোরিয়া কলেজের জলাবদ্ধতা কমে যাবে : কৃষিমন্ত্রী ঢাকা-সিলেট রুটে ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : প্রধানমন্ত্রী কক্সবাজারের ঈদগাঁওয়ে অপহৃত যুবক উদ্ধার, গ্রেফতার-৩ ক্ষতিগ্রস্থ কৃষকদের মানববন্ধন ৫০০ একর জমির মুগডাল বিনষ্ট,কোটি টাকার ক্ষতির আশংকা সাতকানিয়ায় মে দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ

মানিকছড়িতে রেডক্রিসেন্টের উদ্যোগে ফুড প্যাকেজ বিতরণ

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ-

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০
  • ২১৪ বার

করোনা ভাইরাস প্রাদুর্ভাবে মানিকছড়িতে ক্ষতিগ্রস্থ প্রায় অর্ধশত পরিবারে মাঝে রেডক্রিসেন্ট সোসাইটির ফুড প্যাকেজ বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় প্রেসক্লাব সভাপতি ও উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক এবং রেডক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য মো. মাঈন উদ্দীন’র সভাপতিত্বে এবং প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও রেডক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য আবদুল মান্নান’র সঞ্চালনায় অনুষ্টিত ফুড প্যাকেজ বিতরনকালে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির খাগড়াছড়ি জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট মো. জসিম উদ্দীন মজুমদার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এবং রেডক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য শিক্ষক মো. আতিউল ইসলাম, জেলা রেডক্রিসেন্ট সদস্য মো. রবিউল ইসলাম, উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি মো. সামায়উন ফরাজী সামু, যুব রেডক্রিসেন্ট ইউনিট সভাপতি মো. আশরাফুল আলম প্রমূখ।

সভায় অতিথিরা বলেন, রেডক্রিসেন্টই নিঃস্বার্থভাবে পৃথিবীর সকল অসহায়, দরিদ্র ও মানবের পাশে সাহায্য সহযোগিতায় নিয়ে সবার আগে পৌঁছে। করোনাকালিন সময়েও মানুষের পাশে দাঁড়িয়েছে। মাস্ক ও ত্রাণ বিতরণসহ করোনা ভাইরাস সম্পর্কে জনগণকে সচেতন কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেছে। মানবসেবার চলমান কার্যক্রমে সবার আগে সবর্ত্র যুব রেড ক্রিসেন্ট সদস্যরা ঝাঁপিয়ে পড়েন।

সভাপতির মূল্যবান বক্তব্যে তিনি এই জনপদে যুব রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবক ইউনিটের মানবসেবা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে ফুড প্যাকেজ বিতরন করেন।
মানিকছড়ি উপজেলার ক্ষতিগ্রস্থ প্রায় অর্ধশত পরিবারে মাঝে রেডক্রিসেন্ট সোসাইটির ফুড প্যাকেজ বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net