1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাস্ক না পড়ায় মানিকছড়িতে গত দুই দিনে ৪৪ জনকে জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হাটহাজারী উপজেলা শাখার মে দিবস পালন সাতকানিয়ায় বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কুমিল্লা মেধাবৃত্তি এসোসিয়েশনের উদ্যোগে দুই শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা ঈদগাঁওয়ে হত্যা মামলার আসামি গ্রেফতার কুমিল্লা ইপিজেড এর বিষাক্ত বর্জ্য খালে প্রবাহ বন্ধ করতে হবে :  মনিরুল হক চৌধুরী এমপি  একটি কালভার্ট হলে ভিক্টোরিয়া কলেজের জলাবদ্ধতা কমে যাবে : কৃষিমন্ত্রী ঢাকা-সিলেট রুটে ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : প্রধানমন্ত্রী কক্সবাজারের ঈদগাঁওয়ে অপহৃত যুবক উদ্ধার, গ্রেফতার-৩ ক্ষতিগ্রস্থ কৃষকদের মানববন্ধন ৫০০ একর জমির মুগডাল বিনষ্ট,কোটি টাকার ক্ষতির আশংকা সাতকানিয়ায় মে দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ

মাস্ক না পড়ায় মানিকছড়িতে গত দুই দিনে ৪৪ জনকে জরিমানা

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:-

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০
  • ২০৯ বার

খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে স্বাস্থ্যবিধি না মানা ও মাস্ক না পড়ার অপরাধে মানিকছড়ি বাজার, আমতল, মহামুনি ও তিনটহরী বাজার এলাকায় গত দুই দিনে ৪৪ জনকে ৭ হাজার ৮শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

গতকাল মঙ্গলবার ও আজ বুধবার পৃথক পৃথক ভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না মাহমুদ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আসমা।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না মাহমুদ জানান, করোনার দ্বিতীয় ওয়েব রোধে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মাস্ক পরা নিশ্চিত করতে মানিকছড়ি উপজেলার বিভিন্নস্থানে মোবাইল কোর্ট পরিচালনা অব্যহত রয়েছে। এছাড়াও তিনি মাস্ক ছাড়া কাউকে ঘর থেকে বের না হতে এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। অন্যথায় প্রশাসন আরও কঠোর হবে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net